হড়পা বানে মৃতদের পরিবারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

তাঁদের হোমগার্ড ও গ্রুপ সি’র চাকরি দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যিনি যেই পেশায় নিজেকে স্বচ্ছন্দ মনে করবেন, তিনি সেই চাকরিই করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিসর্জনে গিয়ে হড়পা বানের কবলে পড়ে মৃত্যু হয়েছিল মালবাজারের ৮ জনের। সেই মৃতদের পরিবারের সদস্যদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। গতকাল উত্তরবঙ্গ সফরে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক মঞ্চ থেকে শোকগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেন।

ভয়াবহ হড়পা বানে মৃত্যু হয়েছিল তপন অধিকারী, সৌমেন্দ্র সাহা সহ ৮ জনের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তপন অধিকারীর মেয়ের হাতে প্রথমে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তারপরে অন্যান্যদের হাতেও তুলে দেন নিয়োগপত্র। জানা গিয়েছে, তাঁদের হোমগার্ড ও গ্রুপ সি’র চাকরি দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যিনি যেই পেশায় নিজেকে স্বচ্ছন্দ মনে করবেন তিনি সেই চাকরিই করবেন।

উল্লেখ্য, মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের হাতে আগেই তুলে দেওয়া হয়েছিল ২ লক্ষ টাকা করে। প্রসঙ্গত, মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, চাকরি বা টাকা শোককে কমিয়ে দিতে পারে না। তবুও বেঁচে থাকার জন্য প্রাথমিক কিছু জিনিস প্রয়োজন হয়। তাই সরকারের পক্ষ থেকে এই সাহায্য। এদিন উদ্ধারকারীদের হাতেও তিনি ১ লক্ষ টাকার চেক, শংসাপত্র তুলে দেন তিনি। দেওয়া হয় চাকরির প্রস্তাব।

পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে সহমর্মিতা জানান মুখ্যমন্ত্রী। উদ্ধারকারীদের প্রশংসাও করেছেন তিনি।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩