মাল বাজারে উদ্ধারকারীদের চাকরি ও ১ লাখ টাকা পুরস্কার মুখ্যমন্ত্রীর

এদিন উদ্ধারকারী যুবক মহম্মদ মানিক-সহ আট জনের হাতে পুরস্কার হিসাবে ১ লাখ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদও জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজোর বিসর্জনের রাতে মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করেছিলেন তাঁদের হাতে আর্থিক পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন। এদিন উদ্ধারকারী যুবক মহম্মদ মানিক-সহ আট জনের হাতে পুরস্কার হিসাবে ১ লাখ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকারী যুবকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। 

মঙ্গলবার মালবাজারে আদর্শ বিদ্যাভবন স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন। এদিন সেই বৈঠকে হড়পা বানে উদ্ধারকারী ৭ যুবককে পুরস্কৃত করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মহম্মদ মানিক, বিশ্বজিৎ বিশ্বাস, সৌমেন চৌধুরি, দারা সিং, অমিরা মাহাতো, দীপক ভদকা-সহ ৭ যুবককে এদিন একে একে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান কী কাজ কর্ম করেন তাঁরা। উদ্ধারকারীদের চাকরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে কয়েকজন উদ্ধারকারী ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানান, তাঁদেরকে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন মুখ্যমন্ত্রী জানান, এই সাত জন যুবক মাল নদীতে হড়পা বানের সময় ৪৫ জনের জীবন বাঁচিয়েছে। কোথাও যদি কখনও কোনও বিপর্যয় ঘটে, তাহলে এইভাবে স্থানীয় ছেলেমেয়েরা যাতে মানুষকে সাহায্য করে সে বিষয়ে মুখ্যমন্ত্রী আবেদন জানান। তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাতে কেউ এরকম না করেন, সে বিষয়েও মুখ্যমন্ত্রী সতর্ক করেন। তিনি বলেন নিজেকেও বাঁচতে হবে।

প্রসঙ্গত বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ির মাল নদীতে। হড়পা বানের জেরে মৃত্যু হয় অন্তত ৮ জনের। স্থানীয় মানুষজন, পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা বহু মানুষকে উদ্ধার করেন সেদিন।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩