জানেন কী, ‘তাস বা রামি’ খেলার মাধ্যমেই অমিতাভ-ধর্মেন্দ্রর বন্ধুত্ব গাঢ় হয়েছিল

তখন ধর্মেন্দ্র এবং তিনি একই গাড়িতে করে হোটেল থেকে সেট পর্যন্ত যেতেন। প্রায় 45-50 মিনিট সময় লাগত। তখন দুজনেই রামি বা তাস খেলতে খেলতে যেতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সবথেকে প্রচলিত অনলাইন মোবাইল গেম Rummycycle। বিজ্ঞাপনের মাধ্যমে এই গেম ব্যপক প্রচলিত। এমনকি এই গেম থেকে রোজগারও করা যায়। তবে এই গেম নাকি আজকের নয় অনেককাল আগের। কারণ, রামি সাইকেলের চলতি অর্থ তাস খেলা। আর বাঙালি হোক বা অন্য কোনো জাতি তাস খেলা যেন সবার আবেগ। আগেকার দিনে ছিল না মোবাইল ফোনের এতটা বাড়বাড়ন্ত। তাই মানুষের কাছে সময় কাটানোর অন্যতম কাণ্ডারি ছিল এক একটা আকর্ষণীয় গেম। যার মধ্যে অন্যতম তাস খেলা। যদিও এখনও কোনো অংশে এই খেলার চল কমে নি। বরং ট্রেন-বাসে সময় কাটানোর জন্যে অনেকেই তাস খেলে সময় অতিবাহিত করেন। বা পাড়ায় পাড়ায় তাস খেলে ছুটির দিন কাটে অনেকেরই। কিন্তু জানেন কী, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রেরও প্রিয় খেলা রামি বা তাস। হ্যাঁ, এই খেলার দরুনই নাকি ধর্মেন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অমিতাভ বচ্চনের। কী করে?

সম্প্রতি অমিতাভ জানালেন, মাইলস্টোন সৃষ্টিকারী সিনেমা শোলে-এর শুটিংয়ের সময় তিনি আর ধর্মেন্দ্র যখন একসঙ্গে ভ্রমণ করতেন, তখন একসঙ্গে ‘ রামি খেলতে খেলতে সফর করতেন। এইভাবেই শোলে-এর শুটিংয়ের সময় সহ-অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গে একটি দুর্দান্ত বন্ধন তৈরি হয় অমিতাভের। তিনি আরও প্রকাশ করেন যে, এটি ছিল তাঁর প্রথম অ্যাকশন চলচ্চিত্র। মেগাস্টার অমিতাভ বচ্চন বর্তমানে দেশের সবথেকে জনপ্রিয় শো, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালনা করছেন। তাঁর উপস্থাপনায় এই শোয়ের জনপ্রিয়তা এখন আকাশ ছুঁয়েছে। KBC14-এর সোমবারের পর্বে, অমিতাভ বচ্চন, শোয়ের প্রতিযোগী ভোপাল ভিত্তিক সাংবাদিক দীপেশ জৈনের সঙ্গে কথোপকথনে এই কথা জানিয়েছেন। রমেশ সিপ্পি পরিচালিত শোলে-এর কথা স্মরণ করে, 1975 সালের চলচ্চিত্রের শুটিংয়ের সময় সহ-অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গে তাঁর কীভাবে সুন্দর বন্ধন হল, সেই কথা ভাগ করে নিয়েছেন। বচ্চন শেয়ার করেছেন যে, এই ছবির শ্যুটিংয়ের সময় তিনি এবং ধর্মেন্দ্র যখন একই গাড়িতে করে হোটেল থেকে ফিল্মের সেটে পৌঁছতেন। তখন ধর্মেন্দ্র এবং তিনি একই গাড়িতে করে হোটেল থেকে সেট পর্যন্ত যেতেন। প্রায় 45-50 মিনিট সময় লাগত। তখন দুজনেই রামি বা তাস খেলতে খেলতে যেতেন।

বচ্চন ধর্মেন্দ্রের সঙ্গে যে বন্ধনটি ভাগ করে নিয়েছিলেন তা আজকের সময়ে খুব বিরল। কারণ এখন সব তারকারা তাঁদের ভ্যানিটি ভ্যানে অবসর সময় কাটায়। এই বিষয়ে তিনি আরও বলেন, “রমেশ সিপ্পি একটি পুরো গ্রাম তৈরি করেছিলেন এবং ধরম জির সেই গ্রহন এতটাই পছন্দ হয়েছিল যে তিনি রাতে সেটে থাকতেন। তারপর সকালে মেকআপ করে রেডি হয়ে যেতেন। বচ্চন শোলের বিষয়ে আরও একটি স্মৃতি শেয়ার করে বলেন, “স্টান্ট করার সময় আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে আমরা প্রথমবার জেনেছিলাম তখন। একজন আন্তর্জাতিক স্টান্ট ডিরেক্টর সেটে এসেছিলেন, তিনি আমাদের এমন অনেক সরঞ্জাম দেখিয়েছিলেন যা সুরক্ষা সতর্কতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা কনুই প্যাডিং, হাঁটু প্যাডিং, ব্যাক প্যাডিং এর মতো নিরাপত্তা রেখে আমরা শ্যুটিং করেছি।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের