গরু পাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খানকে তলব সিবিআইয়ের

বুধবার সকালে কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল কেরিম খানকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেষ্ট ঘনিষ্ঠ বীরভুমের এই নেতাকে জেরা করার জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই। বুধবার সকালে কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গরু পাচার মামলার তদন্তে নেমে মঙ্গলবার বীরভূম জেলা পরিষদের জেলা পূর্ত কর্মাধ্যক্ষ কেরিমকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই তদন্তকারীরা। এদিন শান্তিনিকেতনে পূর্বপল্লী গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে হাজিরা দেন কেরিম খান। তার আগে এদিনই এক বেসরকারি ব্যাঙ্কের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত সম্প্রতি ওই ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত অগাস্ট মাসে কেরিম খানের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সেই সময় বীরভুম জেলার নানুরের বাসাপাড়ার সাতরা গ্রামে বীরভূম জেলা পরিষদের জেলা পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। ভোট পরবর্তী হিংসার মামলাতেও নাম জড়িয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা আবদুল কেরিম খানের৷ অশান্তির মামলায় বর্তমানে জামিনে রয়েছেন তিনি৷

উল্লেখ্য গরু পাচার মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। গ্রেফতার করা হয়েছে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও। অনুব্রত মণ্ডলের সম্পত্তির উৎস ও তাঁর আত্মীয়দের সম্পত্তিও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সম্পত্তির উৎসও গোয়েন্দাদের নজরে রয়েছে। সুকন্যার বিপুল সম্পত্তি কীভাবে হয়েছে, তাও জানতে চান তদন্তকারীরা। সেই উদ্দেশ্যে তাঁকে তলবও করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে