ছেলের নাম abcdefghijk

নিজের সৃষ্টিশীলতার নিদর্শন রাখতেই এমন না

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নাম নিয়ে শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তির কথা মনে আছে ‘হোয়াটস ইন আ নেম’।

অর্থাৎ নামে কি আসে যায়।

নামে কিছু কিছু আসে এবং যায়।

এই যেমন ধরা যাক ইন্দোনেশিয়ার এক বাবার কথা। তিনি তাঁর ছেলের নাম রাখলেন এবিসিডিইএফজিএইচআইজেকে। কিন্তু কেন?  সেটাই তো বলব এবার গল্পে গল্পে।

ইন্দোনেশিয়ার এই বাবা স্বপ্ন দেখেছিলেন তিনি লেখক হবেন। আর লেখক মানেই তো তাকে সৃষ্টিশীল হতে হবে। তাই, নিজের সৃষ্টিশীলতা প্রমাণ করতে এবং নিজেকে লেখক প্রমাণ করতে ছেলের নাম রাখলেন এবিসিডিইএফজিএইচআইজেকে।

ব্যাপারটা এই পর্যন্ত ঠিক ছিল। গোল বাঁধল টিকাকরণ কেন্দ্রে গিয়ে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার মুয়ারা এনিম অফিসে ‘সৃষ্টিশীল’ বাবা তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন টিকা দেওয়াতে। নাম শুনে টিকাকরণ শিবিরের দায়িত্বে থাকা কর্মীদের ভিড়মি খাওয়ার জোগাড়। কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল ছেলেটি তাদের সঙ্গে মজা করছে। শুরু হয় বোঝানোর পালা। আর সেই বোঝাতে গিয়ে বাবা তো গলদঘর্ম দশা। শেষপর্যন্ত তাঁরা বুঝলেন, সৃষ্টিশীল বাবার ছেলের হাতে ভ্যাককরে টিকার সূঁচ ফুটিয়ে দিলেন।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার