চাপের মুখে অবশেষে মুক্তি দেওয়া হল সুদানের প্রধানমন্ত্রীকে

সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে ‘ঠ্যালার নাম বাবাজি’।

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সুদানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে মুক্তি দিল সামরিক শাসকরা। মঙ্গলবার রাতেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। হামদকের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি। তবে মুক্তি দেওয়া হলেও প্রধানমন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়া নিয়ে উচ্চবাচ্য করেননি সুদানের সামরিক শাসকরা।

গত সোমবার ভোরে আচমকাই সুদানের সামরিক বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী আব্দাল্লাহের সরকারি বাসভবন ঘিরে ধরে। বন্দুকের মুখে তাঁকে সস্ত্রীক গৃহবন্দি করা হয়। প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করার পরেই দেশের শাসনক্ষমতা গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। সামরিক অভ্যুত্থানের কথা জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন সুদানের আমজনতা। সামরিক বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করেই রাজপথে নেমে প্রতিবাদ জানান তাঁরা। আমজনতার বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে ওঠে সুদান।

দেশের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলের ক্ষোভের মুখে পড়ে সুদানের সামরিক শাসকরা। হামদককে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সুদানের অগণতান্ত্রিক সরকারকে আর কোনও সাহায্য করা হবে না। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে হামদককে মুক্তি দেওয়ার অনুরোধ জানান জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয় সুদানের পদচ্যূত প্রধানমন্ত্রীকে। হামদকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীকে মুক্তি দেওয়া হলেও মন্ত্রিসভার বাকি সদস্যদের কোথায় রাখা হয়েছে এবং তাঁদের মুক্তি দেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার