পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুতে লাইসেন্স দেবে রাজ্য

সবুজ বাজি বিক্রি ও মজুত করার জন্য রাজ্যের জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবে। রাজ্যে প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুত করার অনুমতি দিল রাজ্য। ইতিমধযে রাজ্যের দমকল দফতরের তরফে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে লাইসেন্স দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দীপাবলির আগে পরিবেশ দূষণ রুখতে সবুজ বাজি বিক্রিতে অনুমতি দেওয়ায় খুশি বাজি ব্যবসায়ীরা।

সূত্র মারফত জানা গিয়েছে, সবুজ বাজি বিক্রি ও মজুত করার জন্য রাজ্যের জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবে। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন (পেসো) ও নীরির ছাড়পত্র পেয়েছে এমন সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা রাজ্যে প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের দমকল দফতরের তরফে এই মর্মে সব জেলাকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী পরিবেশবান্ধব বাজির বাক্স ও গায়ে লোগো ও কিউআর কোড থাকতে হবে।

উল্লেখ্য কলকাতা হাইকোর্টের তরফে পরিবেশবান্ধব সবুজ বাজির ব্যবহার নিয়ে নির্দেশ দিয়েছে। দীপাবলিতে যাতে পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি ও ব্যবহার হয় সেই বিষয়ে রাজ্য পুলিশের সঙ্গে দুই কেন্দ্রীয় প্রতিষ্ঠানও নজরদারি চালাবে বলে গত সপ্তাহে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে শুধু পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। পাশাপাশি আদালতের নির্দেশ কার্যকর করা হল কি না, হাইকোর্টকে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিশ কমিশনারের তরফে। হাইকোর্টের নির্দেশ, রাজ্যের পুলিশের পাশাপাশি ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন-কেও রাজ্যের বাজি বাজারে নজরদারি চালাতে হবে।

আরও পড়ুন সাবধান, দীপাবলিতে আতশবাজি পোড়ালে ছয় মাসের জেল

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে