ভয়ংকর খবর দিল পেন্টাগন

৯/১১কেও ছাপিয়ে যাবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আগামী ছ মাসের মধ্যে আমেরিকায় বড়ো ধরনের হামলা হতে পারে বলে মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিল পেন্টাগন। সে দেশের প্রতিরক্ষা নীতি সংক্রান্ত দফতরের আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেছেন, এবারের হামলা আরও ভয়ঙ্কর হবে। মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে তিনি এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে বলা হয়েছে, আমেরিকায় হামলা চালাতে এবার তালিবানের সাহায্য নেবে আইসিস।

কী বলেছেন কলিন কাহল?

মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে দেওয়া রিপোর্টে আন্ডার সেক্রেটারি বলেছেন, ‘আমাদের পর্যবেক্ষণ  বলছে, আমেরিকার কাছে সাধারণ শত্রু আইসিস এবং তালিবান। আফগানিস্তান দখলের পর তালিবান আরও শক্তিশালী হয়ে উঠেছে। আগামীদিনে আমেরিকার বুকে বড়ো ধরনের হামলা চালাতে তালিবানের হাত ধরবে বিশ্বত্রাস আইসিস। আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। বাড়াতে হবে নজরদারি।’

উল্লেখ করা যেতে পারে, তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি আশ্বাস দিয়ে বলেছেন, সে দেশের মাটি যাতে আইসিসের আঁতুড়ঘর না হয়ে ওঠে, সে দিকে তারা লক্ষ্য রাখবে। উল্লেখ করার মতো বিষয় হল, এই খবর যেদিন লেখা হচ্ছে, সেদিন ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে আইসিসের হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন ১১জন। বেশ কয়েকজন আহত। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলা হয় মঙ্গলবার, মুকদাদিয়া শহরের অদূরে আল-হাওয়াশায়। ঘটনাস্থলে প্রাণ হারান ১১জন। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে খবরে প্রকাশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার