ICC T-20: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে শ্রীলঙ্কা

কুশল মেন্ডিশ একাই করেন ৭৯ রান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাই প্রথমদল, যারা বিশ্বকাপের মূলপর্বে উঠল। তবে মূলপর্বে তারা কোন গ্রুপে থাকবে, সেটা নির্ভর করছে নামিবিয়া এবং সংযুক্ত আরব আমির শাহির ম্যাচের ওপর।

শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে রান তোলে ১৬২। এর মধ্যে শুধু কুশল মেন্ডিশ একাই করেন ৭৯ রান। যদিও একটি সময়ে শ্রীলঙ্কার খেলা দেখে মনে হয়েছিল, তারা ১০০ রানও করতে পারবে না। শুরুতেই ওপেনার পথুম নিশঙ্ক মাত্র ১৪ রান করে প্যাভিলিয়ন ফেরেন। ধনঞ্জয় করেন শূন্য রান। ফলে, বড় রানের ইনিংস তৈরির দায়িত্ব বর্তায় কুশল মেন্ডিসের কাঁধে। তাকে কিছুটা হলেও সঙ্গত দেন আসালঙ্কা। ব্যক্তিগত ৩১ রান করে প্যাভিলিয়ন ফেরেন। ২০ ওভারে শ্রীলঙ্কা ছয় উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলেন।

ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ হয়ে যায়। ওপেনার ম্যাক্স ছাড়া কারও পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়। সে ছাড়া দুই সংখ্যার ঘর পেরিয়েছেন মাত্র তিনজন খেলোয়াড় – বাস ডে, টম কুপার, স্কট এডওয়ার্ড। বাস ডে করেন ১৪ রান, টম কুপার ১৬, স্কট এডওয়ার্ড ২১ রান। বিক্রমজিত সিং সাত, টিম প্রিগল দুই, ফ্রেড ক্লাসান তিন। শূন্য করেন কুলিন অ্যাকারম্যান, টিম ভ্যান ডে, পল ভ্যান।

এই ম্যাচে শ্রীলঙ্কা চার পয়েন্ট পেয়ে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল। কিন্তু তারা কোন গ্রুপে থাকবে সেটা জানা যাবে নামিবিয়া এবং সংযুক্ত আরব আমির শাহির ম্যাচের ওপর।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়