খালি পায় মঞ্চে উঠে জয় শ্রী রাম গাইলেন অক্ষয় কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  আগামী ২৫ শে অক্টোবর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি রাম সেতু ছবিতে অক্ষয় কুমার (Akshay Kumar) ছাড়াও অভিনয় করছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরাত ভারুজা ইতিমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে এবার ছবিটির টাইটেল সং জয় শ্রী রাম মুক্তি পেয়েছে। গান লঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয় কুমার শুধু তাই নয় তাকে খালি পায় মঞ্চে উঠে গানটি গাইতেও দেখা যায় পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গানটির লিংক পোস্টও করেছেন অভিনেতা। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “আপনাদের সকলের জন্য দিওয়ালির উপহার হিসেবে এই জয়শ্রীরাম গান রিলিজ করল”।

বৃহস্পতিবার ছবিটির টাইটেল সং লঞ্চ করে প্রযোজনা সংস্থা। টাইটেল সং লঞ্চের মঞ্চে, অক্ষয় কুমার আরও বলেন, “রাম সেতু গানটি ২ মিনিট এবং ১৫ সেকেন্ডে পুরো সিনেমার সারমর্মকে তুলে ধরে। গানটি এই গান এবং ফিল্মটি দীপাবলিতে  দর্শকদের জন্য আমাদের উপহার”। গানটি রচনা করেছেন শেখর অস্তিতোয়া এবং কম্পোজ করেছেন বিক্রম মন্ট্রোজ।

গল্পটি একজন প্রত্নতত্ত্ববিদকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি রাম সেতু সেতুর তদন্ত করছেন। এবং এই তদন্ত করতে গিয়েই তিনি নাস্তিক প্রত্নতাত্ত্বিক থেকে আস্তিক হয়ে ওঠেন।  এই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। রাম সেতু রচনা ও পরিচালনা করেছেন অভিষেক শর্মা। ছবিটি প্রযোজনা করেছেন কেপ অফ গুড ফিল্মস-এর অরুণা ভাটিয়া, অ্যাবুন্ডেন্টিয়া এন্টারটেইনমেন্টের বিক্রম মালহোত্রা, সুবাস্কারন, মহাবীর জৈন, এবং লাইকা প্রোডাকশনের আশিস সিং এবং প্রাইম ভিডিও। ছবিটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের