মশা নির্মূল থেকে টাইফয়েড, সারবে পেনিস মাশরুমে

Share:

নিজস্ব প্রতিনিধি: জমা জল, মশা, টাইফয়েড আমাদের জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই মশা নির্মূল ও টাইফয়েড সারতে এই মাশরুমের জুরি মেলা ভার।

এই মাশরুমটি নাম পেনিস মাশরুম। যাকে বৈজ্ঞানিক ভাষায় Phallus rubicundus বলে। পেনিস মাশরুম আসলে ছত্রাকের একটি প্রজাতি, যা স্টিঙ্কহর্ন পরিবারের অন্তর্গত। এটি প্রথম ১৮১১ সালে আবিষ্কৃত হয়। মূলত গ্রীষ্মকালীন দেশগুলি যেমন, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ ও পূর্ব আমেরিকা, চিন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ঘানা, কঙ্গো, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই মাশরুমের দেখা মেলে।

এই মাশরুমের বিশেষত্ব হল, টাইফয়েড ও অন্ত্রের জ্বর কমাতে সাহায্য করে এই মাশরুম। এমনকি গর্ভবতী মহিলাদের যন্ত্রণার সময়ও পেনিস মাশরুম ব্যবহার করে। এটি চিনি দিয়ে গুঁড়ো করে শুকানো হয়। এর পরে, গর্ভবতী মহিলা বা টাইফয়েডে আক্রান্ত রোগীকে দিনে তিনবার এক চা চামচ খাওয়ানো হয়।

যে কোন ভেজা মাটি, বাগানে বা বাড়ির পেছনে জন্মাতে পারে এই মাশরুম। এর সর্বোচ্চ উচ্চতা ১৫ থেকে ১৮ সেন্টিমিটার। ভারিয়া এবং বাইগা উপজাতি গোষ্ঠীর মধ্যে এই মাশরুম যথেষ্ট জনপ্রিয়। তবে শুধুমাত্র ভারতে নয়, অস্ট্রেলিয়ায় এই মাশরুম যৌন শক্তি বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। তবে এর বিকট গন্ধে বেশিক্ষণ এই মাশরুমের সামনে থাকা সম্ভব নয়। মরে যায় মশাও। বেশ কিছু দেশের বিজ্ঞানীরা এই মাশরুমের দুর্গন্ধযুক্ত রাসায়নিককে বায়োকন্ট্রোল এজেন্ট হিসেবে ব্যবহার করতে চান, যাতে মশাবাহিত রোগ থেকে মানুষ বাঁচতে পারে।

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’