UK: ইস্তফার দিন ভোর চারটে নাগাদ বন্ধুকে টেক্সট ম্যাসেজ লিজের

ইস্তফার দিন সকালে দফতরে চূড়ান্ত ব্যস্ততা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাস যে ইস্তফা দিতে চলেছেন, সেটা টের পেয়ে গিয়েছিল বন্ধু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইস্তফার আগের দিন সারা রাত জেগে কাটিয়েছিলেন লিজ। ভোর চারটে নাগাদ তিনি তাঁর এক অতি ঘনিষ্ঠ বন্ধুকে টেক্সট ম্যাসেজ করেছিলেন। জানিয়ে দেন তাঁর সিদ্ধান্তের কথা। ঘুমোতে যান ভোর চারটে নাগাদ। কয়েক ঘণ্টা দুই চোখ বন্ধ করে রেখেছিলেন।

ঘুম থেকে উঠে রুটিন কাজ করার পর চলে যান তাঁর দফতরে। অন্যান্য দিন যেমন ব্যস্ত থাকেন, ইস্তফার দিনও তেমন ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততা দেখে দফতরের কর্মীদের একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ বাদে তিনি তাঁর সরকারের কয়েকজন ঘনিষ্ঠের সঙ্গে বৈঠক করেন। জানিয়ে দেন, তিনি প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইস্তফা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই সেটা আগের দিন টের পেয়ে যান লিজ ট্রাস। আগের দিন হাউজ অব কমন্স ছিল রীতিমতো তপ্ত। বাড়ি ফিরে বিশ্রাম করে অল্প কিছু খেয়ে ট্রাস তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সেই বন্ধুকে পরের পর টেক্সট ম্যাসেজ পাঠাতে শুরু করেন। জানা গিয়েছে, দফতরে ডাকা বৈঠকে লিজ ট্রাসকে তাঁর মন্ত্রিসভার এক সদস্য পরামর্শ দিয়েছিলেন ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্যাডির সঙ্গে কথা বলে জেনে নেওয়া যে হাওয়া তাঁর পক্ষে না বিপক্ষে। পদত্যাগের দিন সকাল সাড়ে ১১টা নাগাদ লিজের দফতরে দেখা গিয়েছিল গ্রাহাম ব্যাডিকে। অন্যদিকে, তাঁর মুখপাত্র অপেক্ষমান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ইস্তফা দিচ্ছে না। এক ঘণ্টা যেতে না যেতেই ছবি ঘুরে যায়।

আরও পড়ুন দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় ইস্তফা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে