সন্তানশোকে বিষ খেয়ে আত্মহত্যা বাবা-মায়ের

পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একমাত্র পুত্র রবি কিষণের।

Share:

নিজস্ব প্রতিনিধি, কোয়েম্বাতুর: এক মাস আগে পথ দুর্ঘটনায় হারান ২২ বছরের এক মাত্র ছেলেকে। পুত্রশোক সহ্য করতে না পেরে এবার বাবা-মা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করলেন। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে কোয়েম্বাতুরে। মৃতের নাম সঞ্জীব শঙ্কর (৪৬)এবং নন্দিনী (৪৫)। এক মাস আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একমাত্র পুত্র ২৬ বছরের রবি কিষণের।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওনাম উপলক্ষ্যে রবি কিষণ গত মাসে কয়েকজন বন্ধুকে নিয়ে গিয়েছিল একটি রিসর্টে। বাড়ি ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি জলাশয়ে পড়ে যায়। গাড়িতে রবি কিষণ ছাড়াও ছিল আরও দুইজন। সকলেই প্রাণ হারায়। একমাত্র ছেলেকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সঞ্জীব শঙ্কর এবং তাঁর স্ত্রী।

গত ১৮ তারিখ স্বামী-স্ত্রী দুইজনে বিষ পান করেন। সঞ্জীব খান্নার শ্যালক কোনও এক অজানা কারণে তাদের মোবাইলে ফোন করেন। মোবাইল একাধিকবার বেজে গিয়েছে। দুইজনের একজনও ফোন না ধরায় তাঁর সন্দেহ হয়। দ্রুত তিনি দিদির শ্বশুরবাড়ি পৌছন। লাইট-আলো-পাখা – সবই চলছে। অথচ বাড়ির ভিতর থেকে কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের সঙ্গে তিনি কথা বললে তারাও বাড়ির সামনে জড়ো হয়। দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় স্বামী-স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। দ্রুত তাদের কোয়োম্বাতুর সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। দুই জনকে রাখা হয় আইসিইউতে। গতকাল দুপুরে মৃত্য হয় নন্দিনীর। বিকেল স্বামীর। দুইয়ের পরিবারের সদস্যরা কার্যত হতবিহ্বল।

আরও পড়ুন মুম্বইতে ২৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা শিল্পপতির

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক