করোনা কাঁটায় হাওড়ায় বাড়ল মাইক্রো কনটেইনমেন্ট জোন

দু'দিন আগেই নবান্নের তরফে ঘোষণা করা হয় হাওড়া পুরসভার কিছু ওয়ার্ড মাইক্রো কনটেইনমেন্ট জোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা ঠেকাতে আগেই হাওড়া পুরনিগম পুর এলাকায় সপ্তাহে একদিন করে বাজার বন্ধের নির্দেশ দিয়েছে। নবান্নের তরফে হাওড়া পুরসভা এলাকায় কিছু ওয়ার্ডকে করা হয়েছে মাইক্রো কনটেইনমেন্ট জোনে। এবার সেই তালিকায় যুক্ত হল হাওড়া গ্রামীণ ও সদর এলাকার আরও কিছু এলাকা। বুধবার নবান্নের তরফে হাওড়ায় করোনা ঠেকাতে বাড়ানো হয়েছে মাইক্রো কনটেইনমেন্ট জোনের এলাকা।

নবান্নের তরফে জানানো হয়েছে, হাওড়া পৌর নিগম এলাকা বাদ দিয়ে গ্রামীণ হাওড়া সহ হাওড়া সদর এলাকার মোট ২৩টি এলাকাকে নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সর্বাধিক মাইক্রো কনটেইনমেন্ট জোন রয়েছে জেলার জগৎবল্লভপুর, সাঁকরাইল, আমতা ২নং এবং শ্যামপুর ১ নং ব্লকে। জগৎবল্লভপুর ও আমতা ২ নং ব্লকে ৬টি করে মোট ১২টি, সাঁকরাইল ও শ্যামপুর ১ নং ব্লকে ৪টি করে মোট ৮টি এবং বালি জগাছা, পাঁচলা ও শ্যামপুর ২ নং ব্লকে ১টি করে মোট ৩টি এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার থেকেই মাইক্রো কন্টেইনমেন্ট জোনগুলিতে বিধিনিষেধ আরোপ শুরু হয়েছে।

দু’দিন আগেই নবান্নের তরফে ঘোষণা করা হয় হাওড়া পুরসভার কিছু ওয়ার্ড মাইক্রো কনটেইনমেন্ট জোন। সেই তালিকায় রয়েছে, আন্দুল রোড, হাটপুকুর জিআইপি কলোনি, ব্রজনাথ লাহিড়ী যেন, সার্কুলার রোড ফোর্থ বাই লেন, ডবসন রোড, পিকে রায় চৌধুরী লেন, শরৎ চট্টোপাধ্যায় রোড, শিবপুর রোড, অমৃতলাল মুখার্জি লেন, ধর্মতলা লেন, সাতাশি দক্ষিণ পারা ও দক্ষিণ বাকসারা ভিলেজ রোডের একাংশ নিয়ে হাওড়া পৌর নিগম এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয় নবান্নের তরফ থেকে। এবার গ্রামীণ ও সদরের কিছু এলাকা যোগ করে হাওড়ায় বাড়ানো হল মাইক্রো কনটেইনমেন্টের এলাকা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে