রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১০৮ জন

গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ চিত্র খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে (Daily Positive Case) সংক্রমিত হয়েছেন ১০৮ জন। আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ অবশ্য নিম্নমুখী। বৃহস্পতিবার প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১১৫ জন। করোনার ছোবলে (Covid Death) মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন আরও একজন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (Positivity Rate) কমলেও অ্যাকটিভ কেসের (Active Case)  সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৬০ শতাংশে। নয়া নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৫২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হওয়ার ফলে রাজ্যে মারণ ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৫২৭ জন।’

দৈনিক সংক্রমণ ও নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমলেও দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১০৬ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৯৪ হাজার ৫৮২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৮ জনে।’

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী