নন্দীগ্রামে পদ ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের, মাথায় হাত গেরুয়া শিবিরের

ইতিমধ্যেই পদ ছেড়েছেন বিজেপির জেলা কমিটির সদস্য, চণ্ডীপুর মণ্ডল ২- এর ইনচার্জ জয়দেব দাস এবং রাজ্য যুব মোর্চার সদস্য বটকৃষ্ণ দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে (NANDIGRAM) বিজেপি (BJP) নেতাদের মধ্যে হঠাৎ করে পদ ছাড়ার হিড়িক। সেই সঙ্গে অনেকেই বিস্ফোরক। আর এই নন্দীগ্রাম মানেই হেভি ওয়েট সিট। তার মানে কোনও বড়সড় রাজনৈতিক পরিবর্তন দেখতে চলেছে বঙ্গ? অন্যদিকে, হঠাৎ এত পদছাড়ার হিড়িক দেখে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই পদ ছেড়েছেন বিজেপির জেলা কমিটির সদস্য, চণ্ডীপুর মণ্ডল ২- এর ইনচার্জ জয়দেব দাস এবং রাজ্য যুব মোর্চার সদস্য বটকৃষ্ণ দাস। পদ ছাড়ছেন আরও অনেকে, বিশেষ সূত্রে খবর এমনটাই। তাঁদের ঘনিষ্ঠ অন্যান্য বিজেপি নেতৃত্বের বক্তব্য, তাঁরা দলের একাধিক নেতার কাজে ক্ষুব্ধ। এখনই দল না ছাড়লেও তাঁরা যথেষ্ট অসন্তুষ্ট। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান না হলে তাঁরা দল ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর বিজেপি জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় শোকজ লেটার দিয়েছিলেন জয়দেব দাসকে। জেলা সভাপতি বলেছিলেন, জয়দেব দলবিরোধী কাজ করেছেন। তারপরেই এদিন বিজেপি নেতাদের বিজেপি বিরোধী সাংবাদিক বৈঠকে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, বারবার গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পদ্মশিবির। বাঙালি-অবাঙালি, আদি-নব্য, পদহারা-পদপ্রাপ্ত, কে কার ঘনিষ্ঠ- সব নিয়েই দ্বন্দ্ব। তার ওপরে ফের প্রকাশ্যে এল ‘কাদা ছোঁড়াছুঁড়ি’। আর এতেই মাথায় হাত পড়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের