তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ভিডিও দিয়েছিলেন শুভেন্দু, জব্বর জবাব দিল জোড়াফুল

বামনী কালীতলার পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে ছিলেন সিউড়ির ২ তৃণমূল কাউন্সিলর। তারপর...

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও আপলোড করেছিলেন শুভেন্দু অধিকারী। তাতে দেখা গিয়েছিল, কালীপুজোর উদ্বোধনে তাঁর সঙ্গে রয়েছেন দুই তৃণমূল (TMC)  কাউন্সিলর। তা নিয়ে ছড়িয়েছিল জল্পনা। সেই জল্পনার অবসান ঘটালেন জোড়াফুল শিবিরের কাউন্সিলর। বিজেপি’র (BJP) একাংশ দাবি করেছিল, ‘হালে পানি’ পেয়েছে বিজেপি। তার জবাব দিল তৃণমূল শিবির।

বামনী কালীতলার পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে ছিলেন সিউড়ির ২ তৃণমূল কাউন্সিলর। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে। সেই ভিডিও’ই আপলোড করেছিলেন শুভেন্দু। আর তা ঘিরে ‘স্বপ্ন’ দেখতে শুরু করেছিল বিজেপি। সেই স্বপ্ন ভঙ্গ করলেন তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে উজ্জ্বল বলেন, এলাকার পুজো তাই তিনি গিয়েছিলেন। তিনি আমন্ত্রিত ছিলেন ওই পুজোর উদ্বোধনে। উপস্থিত থাকাটাই সৌজন্যতা। তিনি বলেন, প্রথম থেকেই তিনি জোড়াফুল শিবিরের সঙ্গে রয়েছেন। সবুজ শিবিরেই থাকবেন। পুজোয় উপস্থিত থাকার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। তাঁর দল তাঁর সঙ্গেই আছে।

সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, দলবিরোধী কাজ কেউ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আরও বলা হয়, তৃণমূল সৌজন্যতা জানে। ধর্ম নিয়ে রাজনীতি করে না।

আরও খবর: বিজেপি বিধায়কদের সঙ্গে পুজো উদ্বোধন করলেন ‘বিতর্কিত’ শিশির অধিকারী

 

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের