Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভয়াবহ দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন! অনর্গল রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হল হাসপাতালে

ধাতব বস্তু থেকে পড়ে পায়ের শিরা কেটে অনর্গল তাঁর রক্ত বেরোতে শুরু করলে নায়ককে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর পায়ে সেলাই পড়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন বিগ বি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যুটিং চলাকালীন একটি ধাতব বস্তু থেকে পড়ে মারাত্মক জখম হলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, অভিনেতা তাঁর বা পায়ে চোট পেয়েছেন। ধাতব বস্তু থেকে পড়ে পায়ের শিরা কেটে অনর্গল তাঁর রক্ত বেরোতে শুরু করলে নায়ককে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর পায়ে সেলাই পড়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন বিগ বি। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই ঘটনার কথা অভিনেতা নিজেই জানিয়েছেন। তিনি তাঁর পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে লিখে জানিয়েছেন, “একটি ধাতুর টুকরো তাঁর বাম পায়ে পড়ে কেটে যায় এবং বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে তাঁর শিরাও কেটে গিয়েছে। যেখান থেকে গলগল করে রক্ত বেরোলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া নয়। তবে তিনি একটুও ঘাবড়ে যান নি বলেই জানিয়েছেন, তবে একটি ওটিতে গিয়ে বেশ কয়েকটা সেলাই পড়েছে তাঁর। সময়মতো কর্মীদের দল এবং ডাক্তারের সহায়তায় আমি এখন সুস্থ!”

সূত্রের খবর, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শ্যুটিং করার সময়েই নায়কের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা। “তিনি আরও বলেছেন, ডাক্তাররা তাঁকে টেনশন বা হাঁটাচলার চেষ্টা করতে না করেছেন, এমনকি ট্রেডমিলেও উঠতে না করেছেন। বচ্চন লিখেছেন, “বেশি নড়াচড়া না করা, এমনকি একটি ট্রেডমিলে চাপ না দেওয়া! কারণ অনেক সময় চরম সন্তুষ্টিও আনন্দ বা অস্তিত্বের দুঃখ হয়ে আসতে পারে… “কিন্তু চরম না হয় এবং কখনই স্থায়ী নয়, তবে এটি থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে, তাই আমাকে সাহায্য করুন ঈশ্বর!” স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে ভক্তদের আশ্বস্ত করে নায়ক নিজেই জানিয়েছেন যে, তিনি বর্তমানে ভালো আছেন। গত ১১ অক্টোবর ৮০ বছরে পদার্পণ করেছেন তিনি। তাঁর জন্মদিন সেলিব্রেট করেছেন গোটা দেশবাসী। রাজেশ খান্নার পর বলিউডের দ্বিতীয় সুপারস্টার তিনি।

প্রায় ৭০ দশক থেকে আজ পর্যন্ত বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন নায়ক। কোটি কোটি ভক্ত তাঁর। জন্মদিন উপলক্ষে কেবিসির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন অমিতাভ-পত্নী তথা অভিনেত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘উঁচাই’। যেখানে অমিতাভকে দেখা যাবে অমিত শ্রীবাস্তবের চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, অনুপম খের, নীনা গুপ্তা, পরিণীতি চোপড়া, ড্যানি ডেংজংপা এবং বোমান ইরানি। শনিবার, অভিনেতা “কৌন বনেগা ক্রোড়পতি” এর সেট থেকে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল তাঁর বাম পায়ে ব্যান্ডেজ বাঁধা, সেই অবস্থাতেই তিনি দৌড়াচ্ছেন। চলচ্চিত্রের ফ্রন্টে, বচ্চন এখন পর্যন্ত ২০২২ সালে চারটি ছবিতে অভিনয় করেছেন – “ঝুন্ড”, “রানওয়ে 34”, “ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা” এবং “গুডবাই”।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার