চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

T20 World Cup 2022: বিরাটের হাতে বধ বাবর-বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: একটু হলেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। বলা যেতে পারে প্রায় খাদের কিনারে চলে গিয়েছিল বিরাট বাহিনী। শেষ পর্যন্ত সেখানে থেকে খেলার অভিমুখ ঘুরিয়ে দেন বিরাট। দুই উইকেটে জয় পায় ভারত। 

ম্যাচের শুরুতে চার উইকেট হারিয়ে ভারত রীতিমতো চাপে পড়ে যায়। জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬০ রান। একসময় ওভার পিছু রানরেট গিয়ে দাঁড়ায় ১১। অনেকেই ধরে নিয়েছিলেন ভারতের হাত থেকে ম্যাচ বোধহয় বেরিয়ে গেল। সেই আশঙ্কা ভুল প্রমাণ করে দেখান বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পাণ্ড্য। কে এল রাহুল এবং রোহিত শর্মা দুইজনে মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরেন। দুই ওভার শেষ হওয়ার মাথায় আউট হন কে এল রাহুল। ৩.২ ওভারে প্যাভিলয়নে ফেরেন রোহিত শর্মা। ছয় ওভারের মাথায় সূর্যকুমার যাদব। ব্যক্তিগত ১৫ রান করে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে।

বিপর্যয় সামাল দেন কোহলি এবং হার্দিক। কোহলিকে বেশ সাবধানি দেখা গেল। প্রতিটি বলের লাইন ও লেংথ বোঝার চেষ্টা করেন। সূর্যকুমারের এদিনের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। মাত্র ১০ বল খেলে ১৫ রান করেন। ১৫ রানের মধ্যে বাউন্ডারি থেকে এসেছে আট রান। অক্ষরের পারফরম্যান্স আরও খারাপ। তিন বলে মাত্র দুই রান। মানে আসা আর যাওয়া। ১৬ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে ১০৬। রানরেট ৬.৬৩। বাকি চার ওভারে ভারতকে আরও ৫৪ রান করার দরকার ছিল হবে।

যদিও সময় যত গড়িয়েছে ভারতের ওপর চাপ তত বাড়তে শুরু করে। একসময় মনে হয়েছিল, আর হবে না। হারছে ভারত। সেখানে থেকে হাওয়া মোরগের ঝুটি ঘুুরিয়ে দেন বিরাট। মেলবোর্নে দীপাবলি আসার আগেই ভারতীয় শিবিরে শুরু হয়ে গেল দীপাবলি।   ১৬০ রানের মধ্যে বিরাটের রান ৮২। 

মহম্মদ নওয়াজকে বেদম ঠেঙিয়েছেন দুই ব্যাটার। সেটা পারফরম্যান্স থেকেই স্পষ্ট। মাত্র তিন ওভার বল করেছেন। রান দিয়েছেন ২৯। অর্থাৎ ওভারপিছু রান দাঁড়াচ্ছে ৯.৬৬। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন ICC T-20: রবিবার ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের জোরাল ডাক পাকিস্তানে

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ