অমাবস্যার শুরুতে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হলো পুজো

সোমবার সেই মতোই আয়োজন করা হয়েছিল পুজোর। মুখ্যমন্ত্রীর কালীঘাটের এই বাড়িতে দেবী কালিকাকে ‘দক্ষিণাকালী’ রূপে পুজো করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমাবস্যা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়িতে প্রতিবারের মতো এবারেও শুরু হলো পুজো (KALI PUJA)। সেই আয়োজনের প্রথম থেকেই উপস্থিত আছেন তিনি।

৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রতি বছরেই হয় দীপান্বিতা কালী পুজোর আয়োজন। সোমবার সেই মতোই আয়োজন করা হয়েছিল পুজোর। মুখ্যমন্ত্রীর কালীঘাটের এই বাড়িতে দেবী কালিকাকে ‘দক্ষিণাকালী’ রূপে পুজো করা হয়। এখানে দেবী শ্যামা রূপে আরাধ্য।  

পুজোতে কোনওবারেই অতি অড়াম্বর থাকে না। তবে আয়োজনে ত্রুটি থাকে না বিন্দুমাত্র। উল্লেখ্য, এই দিনে পুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী নিজে। প্রদীপ জ্বালানো, ফল কাটা থেকে ভোগ রান্না- সবই করেন নিজের হাতে। তাঁর বাড়িতে আমন্ত্রিত থাকেন দলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী-কর্মী এবং বিশিষ্টজন। ইতিমধ্যেই তাঁর বাড়ির পুজোয় উপস্থিত হয়েছেন রাজ্যপাল লা গণেশন। 

উল্লেখ্য, গতকালই ফেসবুকে নিজের বাড়ির বিগ্রহের ছবি আপলোড করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। চলতি বছরেও তাঁর আয়োজিত পুজোয় আমন্ত্রিত বিশিষ্টরা। প্রসঙ্গত, সমাজ মাধ্যমে কালীপুজো, দিওয়ালি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের প্রয়াণ দিবসেও জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলী।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?