জঙ্গলমহলে দরিদ্র সাধারণ মানুষের মাঝে পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সাঁকরাইলে দুই হাজার দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র ও মশারি তুলে দিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার গ্রাম রক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত শ্যামা পূজা উপলক্ষে সাঁকরাইল থানার সামনে এক অনুষ্ঠানে সাঁকরাইল ব্লকের দরিদ্র গ্রামবাসীদের নতুন বস্ত্র ও মশারি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রাম(Jhargram) জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ঝাড়গ্রাম জেলার ডি এস পি সব্যসাচী ঘোষ, সি আই মুকুল মিয়া,
সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎ, বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাত, শান্তনু ভৌমিক সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

ওই অনুষ্ঠানে সাঁকরাইল(Sakrail) ব্লকের দরিদ্র পরিবারের ৫০০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়, ৫০০ জন পুরুষের হাতে ধুতি তুলে দেওয়া হয় এবং এক হাজার দরিদ্র পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হয়। দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র ও মশারি তুলে দেওয়ার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সকল উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হয়েছে, সেই সমস্ত প্রকল্পের কথা ঝাড়গ্রামের পুলিশ সুপার(SP) অরিজিৎ সিনহা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তিনি গ্রামবাসীদের বলেন, আপনাদের কোন সমস্যা হলে সরাসরি আপনারা পুলিশকে জানাবেন।

পুলিশ আপনাদের পাশে রয়েছে। সেই সঙ্গে তিনি বলেন কোথাও কোন গন্ডগোল হলে সরাসরি সেই এলাকার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের(Civic Volenteer) আপনারা জানাবেন। তারা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাবে। পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। পুলিশ আপনাদের শত্রু নয়, পুলিশ আপনাদের বন্ধু। পুলিশ প্রশাসনের উদ্যোগে শ্যামা পূজা উপলক্ষে শাড়ি ধুতি ও মশারি তুলে দেওয়ায় ওই এলাকার দরিদ্র গ্রামবাসীরা খুব খুশি বলে জানালেন ওই এলাকার বাসিন্দারা।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়