মহানগরে দীপাবলিতে নিয়ন্ত্রিত বায়ু দূষণ, ৩০ বছরে রেকর্ড

দীর্ঘ ৩০ বছর পর কালীপুজোর রাতে কলকাতা শহরে নিয়ন্ত্রিত হল বায়ু দূষণ। দীপাবলির রাতে মহানগরে বায়ু দূষণ প্রায় হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৩০ বছর পর কালীপুজোর রাতে কলকাতা শহরে নিয়ন্ত্রিত হল বায়ু দূষণ। দীপাবলির রাতে মহানগরে বায়ু দূষণ প্রায় হল না। এর পেছনে ঘূর্ণিঝড় সিত্রাং এর আছড়ে পড়ার আশঙ্কা কাজ করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। দীর্ঘদিন পর কালীপুজোত বায়ু দূষণ মুক্ত থাকল শহর। আর এর ফলে খুশি পরিবেশবিদরা।

বিগত বছরগুলিতে কালীপুজোতে কলকাতা ও হাওড়ায় রাত হলেই বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। তা নিয়ে আগে একাধিকবার সরব হয়েছেন পরিবেশবিদরা। এ বছরও কালীপুজোর আগে থেকে বায়ু দূশণ নিয়ে সরব হয়েছিলে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠন। তবে সোমবার রাতের পর দেখা গেল কলকাতা শহরে বায়ু দূষণের মাত্রা বাড়েনি। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম প্রায় ৪০%।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় কলকাতায় বাতাসের মানসূচক ছিল ৩৭। যা দূষণের মাত্রা নিয়ন্ত্রানাধীন বোঝায়। একইসঙ্গে হাওড়ায় বাতাসের মানসূচক ছিল ৩৬। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, কোনও অঞ্চলের বাতাসের মানসূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বোঝায়। আর বাতাসের মানসূচক ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে, তা সন্তোষজনক বোঝায়। যদি মানসূচক ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকে তাহলে সেই পরিস্থিতিকে সহনীয় বলা হয়। আর এর বেশি হলে খারাপ বোঝায়। ৩০০ থেকে ৪০০ র মধ্যে থাকলে তা অতি খারাপ। সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা শহরে। তার ফলে বাজি বেশি পোরাতে পারেনি অনেকে। এর ফলে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছেব বলে মনে করছেন অনেকে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর