শীতে শরীর গরম রাখতে চান? পাতে রাখুন এই খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল এগিয়ে আসার সাথে সাথে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আমরা উলের সোয়েটারের আশ্রয় নিয়ে থাকি। কিন্তু শুধু পোশাকে নয়, শরীরকে ভেতর থেকে গরম রাখতে প্রয়োজন পুষ্টির। তাই শীতকালে পাতে রাখুন এই খাবারগুলি-

১. বাদাম ও খেজুর- এতে ক্যালশিয়াম ও আয়রন বিদ্যমান, যা শরীরকে প্রাকৃতিক উপায় গরম রাখতে সাহায্য করে। এগুলি শরীরে শক্তি ও ফূর্তির সঞ্চার করে। শুধু তাই নয়, কাজু বাদাম এবং কিশমিশ আরও নানান উপকার করে। তাই শীতকালে অবশ্যই কাজু বাদাম আর কিশমিশ খেতে হবে।

২. শালগম- স্টার্চ সমৃদ্ধ শালগমে পাওয়া যায় একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়। এটি ভিটামিন-কে এবং ভিটামিন-এ-এরও ভালো উৎস। এটি হাড় মজবুত করে এবং হজমশক্তিও উন্নত করে।

৩. মশলা- মশলা খাবারের স্বাদ বাড়ায়। কিন্তু এমন কিছু মশলাও আছে, যা শীতকালে শরীর গরম রাখে। লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ খেলে উপকার পাওয়া যায়।

৪. তুলসী মধু– আয়ুর্বেদ শাস্ত্র থেকে জানা যায়, শীতকালে শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে তুলসী এবং আদার কোনো বিকল্প হয় না। এই দুইটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল উপাদান। এই উপাদানগুলি শীতের কষ্ট থেকে শরীরকে বাঁচায়।

৫. মিষ্টি আলু- মিষ্টি আলু শীতকালের অন্যতম একটি সবজি। আর এই সবজিটিরও রয়েছে শীত দূর করার ক্ষমতা। ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপারফুড।

৬. স্যুপ- শীতকালে স্যুপ খাওয়ার ফলে উষ্ণতার পাশাপাশি স্বাদ ও স্বাস্থ্য দুটোর প্রতিই নজর দেওয়া যায়। বিশেষ করে তা যদি কুমড়ার স্যুপ হয়ে থাকে। শরীর গরম রাখতে শীতের সন্ধ্যায় খেতে পারেন স্যুপ জাতীয় খাবার।

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’