আলাপন মামলায় কলকাতা হাই কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের

এই মামলায় কার্যত মুখ পুড়েছে কেন্দ্রের কর্মিবর্গ বিভাগের (DoPT)। বুধবার শুনানি চলাকালীন হাই কোর্টে ডিভিশন বেঞ্চের প্রশ্নে জর্জরিত হয়েছেন কেন্দ্রের আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জির শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, এই মামলায় কার্যত মুখ পুড়েছে কেন্দ্রের কর্মিবর্গ বিভাগের (DoPT)। বুধবার শুনানি চলাকালীন হাই কোর্টে ডিভিশন বেঞ্চের প্রশ্নে জর্জরিত হয়েছেন কেন্দ্রের আইনজীবী। তবে এদিন মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়ে দিয়েছে আগামী ২ নভেম্বরের আগেই এই মামলার রায় জানিয়ে দেওয়া হবে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় তদন্তের মুখে পড়েছিলেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়। এই তদন্ত নিয়ে কেন্দ্রের DoPT বিভাগের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (CAT) কলকাতা বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই শুনানি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে CAT। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানান আলাপনবাবু। এদিন শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলে ঘূর্ণিঝড় যশ পরবর্তী প্রধানমন্ত্রীর বৈঠকে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি, তা নিয়ে আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দায়ের করা, সবটাই এই রাজ্যকেন্দ্রিক। তবে কেন সেই মামলার শুনানি দিল্লিতে পাঠানো হল? এদিন শুনানি চলাকালীন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ প্রকৃত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু