Loading live market data...
Loading active stocks...
Connecting...

অবশেষে বাজিমাত, জয় শ্রী রাম বলে ঘুরে দাঁড়ালেন খিলাড়ি অক্ষয় কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ কখনও বাংলায় ‘রাম’ শব্দের বানান ভুল লেখা নিয়ে বিতর্ক তো কখনও ছবিতে দর্শকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ, মুক্তির আগেই ‘রাম সেতু’কে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে একের পর এক বিতর্ক। এমনকি ছবির টাইটেল সং মুক্তির সময় অক্ষয় কুমারের (Akshay Kumar) খালি পায়ে মঞ্চে উঠে ‘জয় শ্রী রাম’ গাওয়াকে কেন্দ্র করেও সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেতাকে। শুরু থেকেই হাজারও বিতর্কের মধ্যেই গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ (Ramsetu)। আর শুরুতেই বক্সঅফিসে দারুণ এন্ট্রি নিল ‘রাম সেতু’।

২৫ অক্টোবরই মুক্তি পেয়েছে অজয় দেবগন (Ajay Debgan) এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ (Thank God)। বক্স অফিস রিপোর্ট বলছে মুক্তির পর প্রথম দিনই ১৫ কোটি টাকার ব্যাবসা করেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’। শুধু তাই নয় শুরুতেই অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’কে পিছনে ফেলে দিয়েছে অক্ষয়ের এই ছবি। এমনকি তথ্য বলছে মুক্তির পর প্রথম দিনেই ‘রাম সেতু’র আয় ২০২২ সালে মুক্তি প্রাপ্ত হিন্দি অরিজিনাল ফিল্ম গুলির মধ্যে দ্বিতীয় সেরা। প্রথম স্থানে রয়েছে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য ভারতের রাজ্যগুলির দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে ‘রাম সেতু’। পাশপাশি এই বছর অক্ষয় অভিনীত ছবিগুলির মধ্যে প্রথম দিন সবচেয়ে ভালো ব্যাবসা করে রাম সেতু। এর আগে তাঁর অভিনীত বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বীরাজ এবং রক্ষা বন্ধন বক্স অফিসে ভাল ফল করতে ব্যর্থ হয়।  

উল্লেখ্য ‘রাম সেতু’ ছবিতে একজন প্রত্নতাত্ত্বিকের ভুমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাঁর অভিনীত চরিত্রের নাম ডক্টর আরিয়ান কুলশ্রেষ্ঠ। ছবিতে চরিত্রটি বাল্মীকির রামায়ণে বর্ণিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে থাকা রাম সেতু মানুষের তৈরি কিনা তা প্রমাণ করার দায়িত্ব পেয়েছেন। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তিনি একজন পরিবেশবিদের চরিত্রে অভিনয় করেন। জ্যাকলিন অভিনীত চরিত্রটির নাম ডক্টর সান্দ্রা। এছাড়াও শ্রীলঙ্কায় তাদের স্থানীয় গাইড এপি চরিত্রে অভিনয় করেন সত্য দেব। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। ছবিটি প্রযোজনা করেছেন কেপ অফ গুড ফিল্মস-এর অরুণা ভাটিয়া, অ্যাবুন্ডেন্টিয়া এন্টারটেইনমেন্টের বিক্রম মালহোত্রা, সুবাস্কারন, মহাবীর জৈন, এবং লাইকা প্রোডাকশনের আশিস সিং এবং প্রাইম ভিডিও। ছবিটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

আরও পড়ুনঃ খালি পায় মঞ্চে উঠে জয় শ্রী রাম গাইলেন অক্ষয় কুমার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ, যানজট এড়াতে নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিকের

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?