প্রয়াত বর্ষীয়ান পরিচালক ইসমায়েল শ্রফ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ফের বলিউডে (Bollywood) শোকের ছায়া। জিতেন্দ্র শাস্ত্রী, পুনীত রাজকুমারের পর প্রয়াত (Died) হলেন পরিচালক ইসমায়েল শ্রফ (Director Esrayel Shrof)। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। পারিবারিক সুত্রে জানা গিয়েছে এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন ইসমায়েল। এরপর বুধবার তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৮০ সালে ‘থোরি সি বেওয়াফাই’ ছবি পরিচালনার মাধ্যমে বলিউডে পা রাখেন ইসমায়েল শ্রফ। পরবর্তীকালে তিনি ‘আহিস্তা আহিস্তা’, ‘জিদ’, ‘আগর’, ‘গড অ্যান্ড গান’, ‘পুলিশ পাবলিক’, ‘মাজধার’, ‘দিল আখির দিল হ্যায়’, ‘বুলন্দি’, ‘নিশ্চই’, ‘সূর্যা’, ‘ঝুটা সাচে’র মতো একাধিক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দেন।২০০৪ সালে তাঁর পরিচালিত ছবি ‘থোদা তুম বদলো, থোদা হাম’ ছবি মুক্তি পায়। এই ছবিটি পরিচালক হিসেবে ইসমায়েল শ্রফের শেষ ছবি।

ইসমায়েল শ্রফ পরিচালিত ‘লাভ ৮৬’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেতা গোবিন্দ। কেরিয়ারের প্রথম পরিচালকের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেন অভিনেতা। এক বেসরকারি সংবাদ সংস্থাকে গোবিন্দ বলেন “ইসমায়েল শ্রফের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলচ্চিত্র দিয়েই আমার ক্যারিয়ার শুরু তিনি আমাকে শুধু কাজই দিতেন না, আমার প্রতি বিশ্বাসও রাখতেন। আমার জীবনে তিনিই প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন যে গোবিন্দ সিনেমা বোঝেন। আমাকে গোবিন্দ থেকে গোবিন্দ বানানোর পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। তিনি যেখানেই থাকুন ভাল থাকুন। তার আত্মার শান্তি কামনা করি”।

পাশপাশি ইসমায়েল শ্রফের প্রথম ছবি ‘থোরি সি বেওয়াফাই’তে অভিনয় করেছিলেন পদ্মিনী কোলহাপুরে। পরিচালকের প্রয়াণে শোক জ্ঞাপন করেন অভিনেত্রী।  এক বেসরকারি সংবাদ সংস্থাকে তিনি বলেন, “আমি তাঁর সঙ্গে ‘থোরিসি বেওয়াফাই’ এবং ‘আহিস্তা আহিস্তা’ করেছি। এর মধ্যে ‘আহিস্তা আহিস্তা’ আমার মনের খুব কাছের”। অভিনেত্রী আরও বলেন, সেটে ওনার আচরণ কঠোর বলে মনে হলেও তিনি ছিলেন হাসি মুখের অধিকারী। তিনি একজন খুব সংবেদনশীল পরিচালক ছিলেন। তাঁর চলে যাওয়া চলচিত্র জগতের অপূরণীয় ক্ষতি। ভারতীয় চলচিত্রে তিনি তাঁর প্রতিভার ছাপ রেখে গেছেন”।

আরও পড়ুনঃ প্রয়াত মির্জাপুর খ্যাত অভিনেতা জিতেন্দ্র শাস্ত্রী

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই