লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড বাংলার ঝুলিতে

শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন এই সুখবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সেরার শিরোপা পেল রাজ্য। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর জন্য পশ্চিমবঙ্গ সরকার পেল স্কচ অ্যাওয়ার্ড (Skoch Award)। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন এই সুখবর।

ক্ষমতায় আসার পর রাজ্যের নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্কিষ্কপ্রসূত। এবার এই জনকল্যাণমূলক প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পাওয়ায় উচ্ছ্বসিত গোটা রাজ্য। শুক্রবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। নারী ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার। এই স্বীকৃতি শুধুমাত্র সরকারের নয়, রাজ্যের ১ কোটি ৮০ লাখ ক্ষমতাশালী মহিলার।’

উল্লেখ্য, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর ৪ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন তিনি ২০২১ সালের ২৩ জুলাই। ঘোষণার এক মাসের মধ্যেই রাজ্যের দেড় কোটি মহিলা এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করেন। তফসিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা ও অনান্য মহিলাদের ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার।

প্রসঙ্গত এর আগে রাজ্যের বন ও পরিবেশ বিভাগ স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের পরিবহণ দফতরও পেয়েছে স্কচ। রাজ্যের শিল্প, অর্থ এবং নারী ও শিশু কল্যাণ দফতরকেও স্কচ অযাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই