সাজিদ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শার্লিন চোপড়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বিগবস (Big Boss) সিজন ১৬তে অংশ নেওয়ার পর থেকেই পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। রিয়ালিটি শো শুরু হওয়ার পর থেকেই সাজিদ খানের (Sajid khan) বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া (Sharlin Chopra)। বিগবস সিজন ১৬তে অংশ নিয়ে গোটা দেশের সামনে সাজিদের মুখোমুখি হতে চেয়েছিলেন শার্লিন। সাজিদ খানকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার দাবিও তোলেন অভিনেত্রী। এবার সাজিদ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন শার্লিন চোপড়া। শনিবার থানায় উপস্থিত হয়ে সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। শুধু তাই নয় এই অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশ অফিসাররাও তাঁর সঙ্গে অসহযোগিতা করেন বলে অভিযোগ করেছেন শার্লিন চোপড়া।

শনিবার জুহু থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে এই বিতর্কে নিজের ক্ষোভ উগড়ে দেন শার্লিন। তিনি অভিযোগ করেন সাজিদ খানের মাথার উপর সলমন খানের হাত রয়েছে। তাই সাজিদের গায়ে হাত দেওয়ার সাহস নেই পুলিশের। এমনকি পুলিশ তাকে কোনওরকম সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন অভিনেত্রী। শার্লিন জানান যেই পুলিশ অফিসার তাঁর বয়ান নেওয়ার কথা ছিল তিনি সেই সময় থানায় উপস্থিত ছিলেন না। এরপর একজন মহিলা অফিসারের কাছে শার্লিন তাঁর বয়ান রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি।

সংবাদমাধ্যমকে শার্লিন চোপড়া বলেন “সাজিদ খানের মাথায় আর কারও নয় সয়ং সলমন খানের হাত রয়েছে। আর উনি থাকতে কেউ সাজিদের গায়ে হাতও লাগাতে পারবে না”। এরপরই পুলিশের বিরুদ্ধে অভিনেত্রী অসহযোগিতার অভিযোগ তুলে বলেন, “আমি নিজে অ্যাসিস্টান্ট পুলিশ অফিসারকে ফোন করে বললাম, জুহু পুলিশ কোনওভাবে সাহায্য করছে না আমায়। জানি না কী অসহায়ত্ব আছে ওদের। উপর থেকে কী চাপ আসছে”। তিনি আরও বলেন, “আমি শুধু ভাবছি একজন তারকা হয়ে আমার সঙ্গে যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হয়”।

উল্লেখ্য শার্লিন চোপড়া এর আগে অভিযোগ করেছিলেন ২০০৫ সালে কাজ পাইয়ে দেওয়ার নাম করে পরিচালক সাজিদ খান অভিনেত্রীকে নিজের যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন। শুধু তাই নয় সেটিকে ১ থেকে ১০-র মধ্যে নম্বর দিতে বলেছিলেন পরিচালক। এরপর থেকেই পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন শার্লিন। সম্প্রতি সাজিদ খান বিগবস সিজন ১৬তে অংশ নেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া।

আরও পড়ুনঃ সাজিদ খানকে বিগবস থেকে বহিষ্কারের দাবিতে সরব শার্লিন

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩