ফিরল ২০১৪ সালের স্মৃতি, ভূতের উৎসবে সোলে মৃত দেড়শতাধিক

মৃতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই তরুণ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হ্যালোউইনের আগে সোলে বিপর্যয়। ২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন দেড়শতাধিক। আহত কমপক্ষে ১৫০। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। মৃতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই তরুণ। ১৫০ জনের মধ্যে ১৯ জন বিদেশি। মৃতের সঠিক কারণ এখনও জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইয়ন সুক ইওল পদপিষ্টের ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১৪ সালে এরকম এক ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ কোরিয়া। সে বছর পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারান তিনশো জন।

করোনার কারণে বিগত দুই বছর হ্যালোউইন উৎসব বাতিল করা হয়েছিল। স্বাভাবিকভাবে এ বছরে উৎসব ঘিরে অনেক আগে থেকে মানুষের মধ্যে ছিল চাপা উত্তেজনা। সেই উত্তেজনাই কাল হল।

আগামীকাল ৩১ অক্টোবর হ্যালোউইন। শনিবার হ্যালোউইন উৎসবে সামিল হয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে সরু গলিতে শুধু কালো মাথা পিলপিল করছে। গলি এতটাই সরু যে চলাচল করাই দায়।বিপর্যয় তখনই ঘটে। ভিড়ের চাপে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। বহু মানুষ হৃদরোগে আক্রান্ত হন। ৩০ বছরের জিওন-গা-ইওল জানিয়েছেন, তিনি একটি পানশালায় বসেছিলেন। এক বন্ধু তাঁকে ফোন করে জানান। পানশালা থেকে বেরিয়ে সে দেখে মানুষ আতঙ্কে পালাতে শুরু করেছে।

বিপর্যয়ের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন ও স্থানীয় মানুষ। হতদের দেহ রাস্তায় চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

আরও পড়ুন ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে হত শতাধিক

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে