হাসপাতালের সাফাইকর্মী স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন ওষুধ

তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুজাফ্ফরপুর: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে তুলকালাম মুজফ্ফরনগর। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসপাতালের এক সাফাইকর্মী স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন ওষুধের বস্তা। যে রাস্তা দিয়ে তিনি স্ট্রেচার টেনে নিয়ে চলেছেন, সেই রাস্তা আবার এতটাই মসৃণ যে একটু এদিক-ওদিক হলেই স্ট্রেচার উল্টে পড়বে। রাস্তার এখানে গর্ত, ওখানে গর্ত। সেই রাস্তায় আবার জল জমে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। দিয়েছে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ।

সংবাদমাধ্যমকে জেলা স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো তাঁর নজরে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক সাফাইকর্মী স্ট্রেচারে করে ভাঙা-চোরা রাস্তা দিয়ে ওষুধের বস্তা নিয়ে চলেছেন। কে তাঁকে স্ট্রেচারে করে ওষুধের বস্তা নিয়ে যাওয়ার নির্দেশ দিল, কোথায় বা তিনি ওষুধ নিয়ে যাচ্ছিলেন সব কিছু খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হসপিটালের সুপারের থেকে তিনি সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। রিপোর্ট পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যে হাসপাতালকে কেন্দ্র করে এই বিতর্ক কিছুদিন আগে সেই হাসপাতালের স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গিয়েছিল জঞ্জালের বস্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে জেলা স্বাস্থ্যদফতর তদন্তের নির্দেশ দেয়। এটা মাত্র কয়েকদিন আগের ঘটনা। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবার ভাইরাল হল আরও একটি ঘটনা, একই হাসপাতালের।

আরও পড়ুন প্লাজমার বদলে মুসাম্বির রস: সিল হাসপাতাল

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের