নতুন জুটিতে রাজদীপ-সুস্মিতা, আসছে অতিলৌকিক ধারাবাহিক ‘নাগপঞ্চমী’

নবনীতার পরিবর্তে এসেছেন সুস্মিতা। কবে থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক, কোন চ্যানেলেই না সম্প্রচারিত হবে এই ধারাবাহিক তা এখনও জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক দিয়ে টলিউডের টেলিপাড়ায় ডেবিউ করেন অভিনেত্রী সুস্মিতা দে। প্রায় ২ বছরের অধিক সময় ধরে চলেছিল এই ধারাবাহিক। সুস্মিতার দক্ষ অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সবাই। তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও তিনি রাজত্ব করতে এসেছিলেন স্টার জলসায়, কিন্তু দুর্ভাগ্যবশত জি বাংলায় তিনি রাজত্ব করতে পারলেও স্টার জলসার ‘বৌমা একঘর’ ধারাবাহিকে খুব একটা প্রভাব ফেলতে পারেন নি সুস্মিতা। অগত্যা মাত্র ৭৫ দিনের মধ্যেই শেষ হয়ে যায় এই ধারাবাহিক। অন্যদিকে ওয়েবসিরিজ দুনিয়ার একটি সুপরিচিত নাম রাজদীপ। যিনি ঋতাভরী চক্রবর্তীর অভিনীত ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করলেও পরবর্তীতে তাঁর সুবৃদ্ধি হয়। নিজের দক্ষ অভিনয়ের বশে জায়গা করে নেয় ওয়েব দুনিয়ায়।

ওয়েব প্লাটফর্মের একজন দুর্দান্ত নায়ক রাজদীপ। তবে ওয়েব প্লাটফর্মে যাওয়ার পর তাঁকে আর কোনো ধারাবাহিকে দেখা যায় নি। এবার হয়তো রাজদীপের ভক্তদের জন্যে সুখবর আসতে চলেছে, খুব শীঘ্রই ধারাবাহিকে ফিরছেন রাজদীপ। শোনা গিয়েছে, এবার তিনি জুটি বাঁধছেন অভিনেত্রী সুস্মিতা দে-র সঙ্গে। চিত্রনাট্যকার সাহানা দত্তের হাত ধরে টেলি জগতে ফিরছেন রাজদীপ। সূত্র বলছে, গল্পের কেন্দ্রবিন্দুতে অতিলৌকিক শক্তি। শোনা গিয়েছে, নতুন মেগার নাম হতে চলেছে ‘নাগপঞ্চমী’। এই ধারাবাহিকের নায়ক-নায়িকার ভূমিকাতেই রয়েছেন সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্ত। তবে এই মুহূর্তে নতুন ধারাবাহিক নিয়ে কোনও কথা বলতে নারাজ টিম। তবে স্টুডিও পাড়ার খবর, ইতিমধ্যেই ধারাবাহিকের লুক সেট হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যে শুরু হবে প্রোমোর শুট। প্রোমোর শুটিং করতে বোলপুর যাবে টিম।

হিন্দি ধারাবাহিকে অতিলৌকিক শক্তি নিয়ে একাধিক ধারাবাহিক দেখা গেলেও বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে ভিএফএক্স-এর কোনো ধারাবাহিক দেখা যায় নি। এবার এই ধারাবাহিকে দেখা যাবে ভিএফএক্স- এর কাজ হলে মনে করা যাচ্ছে।প্রসঙ্গত, আগে এই ধারাবাহিকের জন্যে প্রস্তাব গিয়েছিল নবনীতা দাসের কাছে। তবে সে সব এখন অতীত। নবনীতার পরিবর্তে এসেছেন সুস্মিতা। কবে থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক, কোন চ্যানেলেই না সম্প্রচারিত হবে এই ধারাবাহিক তা এখনও জানা যায়নি। তবে তা খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে এমনটাই খবর।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার