Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাড়িতেই বানিয়ে নিন বিদেশি স্বাদের কোরিয়ান এগ রোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রজন্মের কাছে মাছের থেকে ডিম বেশি পছন্দের। বড়রা তো বটেই বিশেষত ছোটরা মাছের থেকে  ডিম বেশি পছন্দ করে। কারণ মাছের মত ডিমের ক্ষেত্রে কাঁটা বাছার কোনোও ঝামেলা থাকে না। চটজলদি ও সহজ লভ্য খাবার বলতে তাই প্রথমেই মনে আসে ডিমের কথা। চিকিৎসকদের মতেও আমাদের প্রত্যেকদিনের ডায়েটে একটা করে ডিম রাখা অত্যন্ত জরুরী। কারণ আমাদের শরীরে দৈনন্দিন যে সকল পুষ্টিগুণ অত্যন্ত জরুরী তার বেশিরভাগটাই পাওয়া যায় ডিম থেকে। তবে শুধু সিদ্ধ, ভাজা বা কারি নয়, ডিমেরও অনেক রকম সুস্বাদু পদ রয়েছে। আর তা যদি হয় কোনও বিদেশি রেসিপি তাহলে তা বানিয়ে চমকে দিতেই পারেন আপনার পরিবারের মানুষদের। আজ আপনাদের জন্য রইল কোরিয়ান এগ রোল (Korean egg roll) তৈরির সহজ রেসিপিm (Easy receipie)।

উপকরণঃ

১। ডিম ৪ টে

২। রেড বেলপেপার ১/২ বাটি ছোট ছোট টুকরো

৩। কাঁচা লঙ্কা ৪ টে কুচি

৪। ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো

৫। মাখন ২ চা চামচ

৬। নুন পরিমান মত

প্রনালিঃ

প্রথমে ডিম গুলি খুব সাবধানে ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা আলাদা বাটিতে রাখতে হবে। এরপর ডিমের সাদা অংশের সঙে এক এক করে রেড বেলপেপার কুচি, কাঁচা লঙ্কা কুচি, ১/২ চামচ নুন ও ১/২ চামচ গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমের কুসুমের সঙ্গে  শুধু ১/২ চামচ নুন মিশিয়ে তা ফেটিয়ে নিন। এবার একটি গোলাকার প্যানে ১ চামচ মাখন দিয়ে গরম করুন। মাখন গরম হলে তাতে প্রথমে ডিমের সাদা অংশের মিশ্রণ ঢেলে দিন। এবার কম আঁচে দু-মিনিট ঢাকা দিয়ে রাখুন। দু-মিনিট পর প্যানের ঢাকনা খুলে দেখবেন উপরের দিকটা হালকা ফুলে উঠেছে। এবার আসতে আসতে খুন্তি দিয়ে রোল করে এটি প্যানের একটা সাইডে রেখে দিন। এবার আবার এক চামচ মাখন প্যানে গড়ম করতে দিতে হবে। মাখন গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমের কুসুম এতে ঢেলে দিন। কম আঁচে দু-মিনিট কুসুমটি ঢেকে রাখুন। এবার প্যানের  ঢাকনা খুলে এই হলুদ অংশটা দিয়ে সাইডে রাখা সাদা অংশের রোল পুরো মুড়িয়ে নিন। রোল করার সময় খেয়াল রাখবেন যেন ডিমের হলুদ অংশ দিয়ে সাদা অংশটা পুরো কভার হয়। ব্যাস মাত্র ৫ মিনিটে রেডি রেস্তোরাঁ স্টাইল কোরিয়ান এগ রোল। এবার ছুড়ি দিয়ে পিস পিস করে কেটে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুনঃ অল্প সবজি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মেক্সিকান পদ চিকেন ফাহিতা

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার