মনে আছে বন্ধনের শিশু অভিনেতাকে, কি করছেন তিনি এখন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মনে আছে এক সময়ের জনপ্রিয় বাংলা ছবি বন্ধনের শিশু অভিনেতাকে? জিৎ ও কোয়েলের সন্তানের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। গল্পে রাশভারী দাদুর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। বাবার সঙ্গে দাদুর সম্পর্কের টানাপোড়েন থাকলেও নাতি হয়ে দাদুর মন জয় করে নিয়েছিলেন অনায়াসেই। বন্ধন ছবি তাঁকে প্রবল জনপ্রিয়তা দিলেও একাধিক বাংলা সিনেমাতে শিশু শিল্পী (Child actor) হিসেবে কাজ করেছেন তিনি। তিনি অংশু বাচ (Angshu Bach)। মিঠুন চক্রবর্তী থেকে ভিক্টর বন্ধ্যোপাধায় খ্যাতনামা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন অংশু । তবে টলিউডের (Tollywood) জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। কি করছেন এখন অভিনেতা?

সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন দীর্ঘ প্রায় ৬ বছর পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অংশু। অবশেষে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পরে অরিত্রর ভুমিকায় অভিনয়ের মাধ্যমে পর্দায় ফেরেন অভিনেতা। সম্প্রতি মুক্তি পাওয়া জতুগৃহ সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বেশ কিছু ছোটো বড় কাজ করছেন অংশু। তাঁর হাতে কিছু শর্ট ফিল্মও রয়েছে। তবুও ঘন ঘন তাঁকে পর্দায় দেখা যায়না। এই প্রসঙ্গে অভিনেতা এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে কাজ রয়েছে। কম বেশি সকলেই মিলিয়ে মিশিয়ে কাজ পাচ্ছে। অংশুর মতে সকলেই নিজের মত করে কাজ করছেন।

অংশু বাচ আরও জানিয়েছেন, অনেকগুলোই কাজের কথা হয়ে রয়েছে। তবে কোনোটাই এখনও সেইভাবে ফাইনাল হয়নি। তাছাড়া কোন কোন কাজের কথা হয়েছে তাও পরিস্কার করে এখনই জানাতে চাননি অভিনেতা। ধীরে ধীরে সবটাই দর্শক জানবে এমনটাই মত অভিনেতার।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে