বাঙ্গুর হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য চালু হলো মা ক্যান্টিন

Share:

সুব্রত রায়:কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতাল শুরু হয়ে গেল মা ক্যান্টিন পরিষেবা। পাঁচ টাকার বিনিময় রোগীর পরিবারের লোকেরা পাবেন ডিম,ভাত, ডাল,সবজি। এই মা ক্যান্টিন উদ্বোধন করতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আসেন রাজ্যের মন্ত্রী এবং ওই কেন্দ্রের বিধায়ক অরূপ বিশ্বাস((Arup Biswas)। তিনি বলেন, প্রত্যেকটা হাসপাতালের মতো এখানেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খোলা হলো মা ক্যান্টিন। প্রথম দিন ১০০ জন এবং পরবর্তীকালে ৩০০ জন দৈনিক আমাদের মা ক্যান্টিনে  খেতে পাবেন ।

দুর্মূল্যের বাজারে কোন হোটেলে গিয়ে ৪০ টাকা বা ৫০ টাকা খরচ করে রোগীর আত্মীয়দের ডাল, ভাত বা সবজি, ভাত খেতে হবে না। ৫ টাকাতেই মিলবে ডিম ভাত। প্রতিদিন বাঙ্গুর হাসপাতালে (Bangur Hospital)দুপুরে একটা থেকে তিনটে পর্যন্ত এই মা ক্যান্টিন চালু থাকবে। মন্ত্রী জানান, প্রতিদিন বিভিন্ন জায়গায় ১৫০টি মা ক্যান্টিন(Maa Canteen) চালু রয়েছে। এই মা ক্যান্টিন চালাতে গিয়ে প্রতিটি ব্যক্তিকে থালা প্রতি ২৬ থেকে ২৭ টাকা ভর্তুকি দেয় রাজ্য সরকার।

এদিন গোবিন্দ ভোগ চাল প্রসঙ্গে, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, গোবিন্দ ভোগ চালে শুল্ক কমানো আগেই হওয়া উচিত ছিল। এখানে আমরা যেগুলো তৈরি করি । সেগুলোর ওপর ট্যাক্স(Tax) বসাবে। জিএসটি দেবে না। কিছু বললেই বলবে কেন্দ্র দিয়েছে। অরূপ বিশ্বাসের অভিযোগ কেন্দ্র যে টাকা রাজ্যকে দেয় তা জিএসটি থেকে পাওয়া টাকায় ঘুরিয়ে পাঠায় যেসব জিনিস আমরা তৈরি করি তার ওপরে শুল্ক কেন দেব এটা অনেক আগেই কমানো দরকার ছিল।

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?