মালদহে দু’মাস আগে অপহরণ এক ব্যক্তি, মুক্তিপণ দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি মালদা: মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি অপহৃত এক ব্যক্তি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য মালদহের পুরাতন মালদা ব্লকের পাঁচগ্রাম এলাকায়। জানা গিয়েছে, অশোক মুসাহার(Asok Musahar)নামে এক ব্যক্তি ভিন্নরাজ‍্য কাজ করে বিগত কয়েক মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন এবং দু’মাস আগে পুরাতন মালদার(Malda) মঙ্গলবাড়ী এলাকায় বিদ্যুৎ দপ্তরে বিদ্যুতের বিল দিতে গিয়েছিলেন গত দুমাস আগে। কিন্তু সেখান থেকেই কেউ বা কারা বাইক সহ তাকে অপহরণ করে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

এদিকে অশোক মুসাহারের স্ত্রী রীতা মুসাহার ঘটনার পরিপ্রেক্ষিতে দু মাস আগে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু দু মাস কেটে গেলেও ঘটনার কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ। স্বামী ঘরে না ফেরায় চিন্তায় রয়েছে গোটা পরিবার। অন্যদিকে অপহৃতের স্ত্রী কে বেশ কয়েকবার মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। অবশেষে কোন উপায় না দেখে বাড়ির গবাদি পশু বিক্রি করে কালিয়াচক (Kaliachak)সুজাপুরের এক ব্যক্তিকে দু’ দফায় ৫৫ হাজার টাকা দেন তিনি। কিন্তু তারপরেও অপহৃত ব্যক্তিকে তারা ছাড়েননি বলে অভিযোগ। পাশাপাশি কোন উপায় না দেখতে পেয়ে রবিবার ফের মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অপহৃতের পরিবারের সদস্যরা। তারা জানান ,বাড়ির একমাত্র উপার্জনকারী বিগত দু মাস ধরে নিখোঁজ থাকার ফলে অসহায় হয়ে পড়েছেন তারা।

তাই পুলিশের ওপর আস্থা রাখছেন যত তাড়াতাড়ি সম্ভব মালদা থানার পুলিশ প্রশাসন অপহৃত ব্যক্তিকে খুঁজে বার করুক। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা থানার(Malda Police Station) পুলিশ। বিভিন্ন সূত্র ধরে মালদা থানার পুলিশ এই অপহরণ চক্রের পেছনে প্রকৃত কারণ কি তা জানার চেষ্টা করছে ।শুধু তাই নয়, অপহরণ যিনি হয়েছেন তার স্ত্রী কোন ব্যক্তিকে টাকা দিয়েছিলেন তারও সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের