নিরামিষ দিনে বানিয়ে নিন সুস্বাদু ছানার কালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি বরাবরই ভোজন রসিক। তবে সবসময় যে বাঙালির মাছ মাংস ছাড়া চলেনা এমনটা কিন্তু নয়। বর্তমান দিনে মাছ মাংসের পাশাপাশি নিরামিষ পদ হিসেবে পনির মাশরুমও অনায়াসে জায়গা করে নিয়েছে বাঙালির খাদ্য তালিকায়। এছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মা-ঠাকুমার হাতে রান্না করা বিভিন্ন নিরামিষ পদ বাঙালি আজও হাত চেটে খায়। এরকমই একটি সুস্বাদু নিরামিষ পদ হল ছানার কালিয়া। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ (Veg dish) এই পদ লুচি পরোটার সঙ্গে একে বারে জমে যাবে। আজ রইল আপনাদের জন্য ছানার কালিয়া (Chanar kalia) বানানোর সহজ এই রেসিপি (easy receipie)।

উপকরনঃ

১। ছানা

২। টমেটো

৩। আদা

৪। কাচালঙ্কা

৫। ছোটো এলাচ

৬। লবঙ্গ

৭। দারূচিনি

৮। কাজু বাদাম

৯। কিশমিশ

১০। হলুদ গুঁড়ো

১১। লঙ্কা গুঁড়ো,

১২। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১৩। জিরে গুঁড়ো

১৪। পরিমাণ মত নুন

১৫। সামান্য চিনি স্বাদের জন্য

১৬। রান্নার জন্য তেল

প্রনালীঃ

প্রথমে একটা পাত্রে ছানা নিয়ে সেটাকে হাত দিয়ে ঝুর ঝুরে করে নিতে হবে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে ১টা টমেটো, দুটো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরী করে নিতে হবে। এরপর কড়ায় ৩-৪ চামচ তেল দিয়েই তাতে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোঁড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার বেটে রাখা মশলা কড়ায় দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিন। ২ মিনিট মত কষিয়ে নেওয়ার পর পরিমাণ মত নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও চিনি দিয়ে আরও একটু ভালো করে কষাতে হবে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ঝুর ঝুরে ছানা কড়ায় দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিন। এবার হাফ কাপ মত জল দিয়ে ছানা ফুটতে দিতে হবে। ছানা ফুটতে শুরু করলে এর সঙ্গে কাজু বাদাম ও কিশমিশ মিশিয়ে নেড়ে নিন। ২-৩ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন। শেষে ১ চামচ ঘি দিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে দিন। এবার ২ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু নিরামিষ ছানার কালিয়া তৈরী।

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর