Danushka: ধর্ষণে অভিযুক্ত দানুষ্কাকে সাসপেন্ড করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সিদ্ধান্ত বোর্ডের এগজিকিউটিভ কমিটির

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুনতিলককে সাসপেন্ড করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।   বোর্ড সোমবার বিবৃতি জারি করে এই সাসপেনশনের খবর দিতে গিয়ে জানিয়েছে – এগজিকিউটিভ কমিটি শুনেছে এই ক্রিকেটারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের নিরিখে বোর্ডের এগজিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কাকে সাসপেন্ড করার। আজ, সোমবার, ৭ নভেম্বর থেকেই সাসপেনশন কার্যকর হবে। সাসপেনশন থাকাকালীন দানুষ্কা গুনতিলক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিচালিত কোনও ধরনের ফরম্যাটেই খেলতে পারবে না।পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পৃথকভাবে ওই  অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ওই অভিযোগের নিরিখে অস্ট্রেলিয়ার দানুষ্কার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় দানুষ্কার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বোর্ড তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। দরকার মনে হলে দানুষ্কার বিরুদ্ধে মোটা টাকা জরিমানা ধার্য করবে। তবে সব কিছুই নির্ভর করছে ধর্ষণ মামলার রায়ের ওপর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই ধরনের ঘটনা সমর্থন করে না। এই সব ক্ষেত্রে তারা শূন্য সহনশীল নীতিতে বিশ্বাস করে। ধর্ষণ সংক্রান্ত মামলায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত। এগজিকিউটিভ কমিটি চাইছে এই অভিযোগের নিরপেক্ষ তদন্তের। 

উল্লেখ করা যেতে পারে, টি-টোয়েন্টি খেলতে গিয়ে এক তরুণীকে তাঁর মতের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন বলে দানুষ্কার বিরুদ্ধে অভিযোগ।  দানুষ্কার বিরুদ্ধে এর আগেও অশালীন আচরণের অভিযোগ ওঠে।  

আরও পড়ুন অভিযোগ ধর্ষণের, মধ্যরাতে হোটেল থেকে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়