Danushka: মিলল না জামিন, দানুষ্কাকে রেখে দেশে ফিরল দল

ভিডিয়ো কনফারেন্সে শুনানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুনতিলককে জামিন দিতে অস্বীকার করল স্থানীয় আদালত। খবর সিডনি মর্নিং হেরাল্ডের। পত্রিকার প্রতিবেদন অনুসারে, সোমবার শুনানি হয়েছে রুদ্ধদ্বার কক্ষে, ম্যাজিসস্ট্রেট রবার্ট উইলিয়ামসের এজলাসে, ভিডিয়ো কনফারেন্সে। হাতকড়া পরিয়ে গুনতিলককে হাজির করা হয়। তাঁর পরনে ছিল ধুসর রঙের টি শার্ট, ঘন নীল রঙের জিনস। দানুষ্কার হয়ে আদালতে জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবী আনন্দ অমরনাথ। ম্যাজিস্ট্রেট উইলিয়ামস বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শুনে দানুষ্কার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আইনজীবী অমরনাথ জানিয়েছেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন।

এদিকে, দানুষ্কাকে সে দেশে রেখেই দল শ্রীলঙ্কা ফিরে এসেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে অস্ট্রেলিয়ায় রয়ে গিয়েছেন বোর্ডের কয়েকজন আধিকারিক। অন্যদিকে, সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের এগজিকিউটিভ কমিটি সোমবার বৈঠকে বসে। বৈঠকে দানুষ্কার বিষয়ে সবিস্তার আলোচনা হয়। পরে বোর্ডের তরফ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সাসপেনশনের খবর। বলা হয়েছে, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে। সাসপেনশন থাকাকালীন শ্রীলঙ্কার এই ক্রিকেটার কোনও ধরনের ফরম্যাটেই অংশ নিতে পারবেন না।  জানা গিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট দল হোটেল ছাড়া এক ঘণ্টা আগে দানুষ্কাকে গ্রেফতার করে পুলিশ।  

আরও পড়ুন T-20WC 2022: বাংলাদেশ হেরে যাওয়ায় বাবাকে জড়িয়ে কান্না কন্যার

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়