ভ্রমণে বমিভাব, কমবে ঘরোয়া উপায়ে

বাস বা গাড়ি চলতে থাকলে বমি বমি ভাব জাগিয়ে উঠতে থাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাস, বড় গাড়িতে চলাচলের সময় অনেকেরই বমি পায়। কিছুক্ষণে পেট গুলোতে শুরু করে৷ বাস বা গাড়ি চলতে থাকলে বমি বমি ভাব জাগিয়ে উঠতে থাকে৷ হুট করে বমিও হয়ে যায়৷ অনেকের ক্ষেত্রে আবার দূরপাল্লায় যাত্রার ক্ষেত্রে বমি ভাব থাকে। তাই গাড়ি বা ট্রেনে ওঠার আগে অনেকেই ওষুধ খেয়ে ওঠেন, তবে এই ক্ষেত্রে ওষুধের ওপর নির্ভর না করে ঘরোয়া পদ্ধতিতেই দূর করা যায় এই সমস্যা। জানুন কীভাবে-

লেবু বা কমলালেবুঃ বাসে বমি বমি ভাব করলে নাকের কাছে লেবু বা কমলালেবুর খোসা রেখে ঘ্রাণ নিন৷ এতে বমি বমি ভাব দূর হবে৷ হাতের কাছে জলের বোতল থাকলে এক টুকরো লেবুর রস আর লবন জলে গুলিয়ে খেয়ে নিলে উপকার পাবেন৷ এতে গা গুলানো ভাবটা কমবে। চাইলে লেবু মুখে নিয়ে চুষতে পারেন৷ তাতেও উপকার মিলবে।

লবঙ্গঃ এক কাপ সমপরিমাণ জলে এক চামচ লবঙ্গের গুড়ো মিশিয়ে ৬-৭ মিনিট সেদ্ধ করুন৷ তারপর আস্তে আস্তে চুমুক দিয়ে খেয়ে ফেলুন। স্বাদটা বেজায় খারাপ হতে পারে৷ সেক্ষেত্রে মধু বা চিনি মিশিয়ে নিবেন। এতে বমি বমি ভাবের অস্বস্তি দূর হবে৷

জিরাঃ হাতের কাছে সহজ সমাধান খুঁজে না পেলে এক চিমটি জিরা খেয়ে দেখতে পারেন।

আদাঃ খুব দ্রুত বমি বমি ভাব দূর করার ক্ষেত্রে আদা উপকারী৷ বমি বমি ভাব পেলে এক কাপ চায়ের মধ্যে আদা দিয়ে খেয়ে দেখতে পারেন। আবার শুধু কাঁচা আদা চিবিয়ে খেলেও সমস্যা নেই৷ ঘরে থাকলে এক চামচ লেবুর রস, এক চামচ আদার রস, এবং একটু বেকিং সোডা মিশিয়ে খেয়ে ফেলুন। বমি বমি ভাব সাথে সাথে দূর হয়ে যাবে।

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’