ICC-T-20 WC: সেমির আগে ইংল্যান্ড শিবিরে ভয়াবহ বিপর্যয়

কুঁচকিতে গুরুতর চোট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে নেমে এল বিপর্যয়। ১০ সেপ্টেম্বরের প্রেস্টিজ ফাইটে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডেভিড মালানের খেলার সম্ভাবনা প্রায় নেই। দলের অলরাউন্ডার তথা ভাইস ক্যাপ্টেন মইন আলি এই দুঃসংবাদ দিয়েছেন।

বিবিসিকে মইন আলি জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মালান কুচকিতে মারাত্মক চোট পেয়েছিল। খেলা চলাকালীন ওকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ব্যথা এখনও যায়নি। সেমিফাইনালের আগে ওর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হয়তো মালানকে বাদ দিয়েই আমাদের মাঠে নামতে হবে। মালানের পরিবর্তে ফিল্ট সল্টকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। সমান্তরালভাবে চলছে মালানকে সুস্থ করে তোলার চেষ্টা। ওর মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়ে স্কোয়াড মাঠে নামতে চায় না।

উল্লেখ করা যেতে পারে, আগামী ১০ তারিখ চলতি টি-টোয়েন্ট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচ অ্যাডিলেডে। সেদিনের ম্যাচে কারা আম্পায়ারিং করবেন, আইসিসি তা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। এই ম্যাচ ঘিরে ইতোমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তার আগের দিন প্রথম সেমিফাইনাল। অনেকেই এবার টি-টোয়েন্টি ফাইনালে দেখতে চাইছে ভারত-পাকিস্তানকে। ভারত-পাকিস্তানের ম্যাচে উত্তেজনার পারদ যে কোথায় ওঠে তা আমাদের সকলের জানা। এবার দেখা ক্রিকেট ভক্তদের স্বপ্ন পূরণ হয় কি না।

তবে মইন আলি আগাম জানিয়ে দিয়েছেন, ফাইনালে তাদের যাওয়ার সম্ভাবনা নেই। কেন নেই, সেটাও সবিস্তারে ব্যাখ্য়া করেছেন। 

আরও পড়ুন পাঁচ বলেই ওভারের সমাপ্তি ঘোষণা আম্পায়ারের

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’