নোটবন্দির ছ’ বছর পার, এখনও সিংহভাগ মানুষ নগদ লেনদেনেই স্বাচ্ছন্দ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ থেকে ছ’বছর আগে আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘোষণায় বাতিল করা হয়েছিল ৫০০ ও হাজার টাকার নোট। সেই সময় দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে বিশাল লাইন দেখা গিয়েছিল সাধারণ মানুষের। নগদের হাহাকার দেখা গিয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল কালো টাকা রোধে এই পদক্ষেপ। পাশাপাশি বলা হয়েছিল, নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বেশি করতে চায় কেন্দ্র। কিন্তু নোটবন্দির (Demonetisation) ছ’ বছর পর এখনও দেশের সিংহভাগ মানুষ নগদ লেনদেনই বেশি পছন্দ করেন। এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতি বছর। তবে এরই মাঝে ২০১৬ সালের তুলনায় নগদ লেনদেনের পরিমাণ বেড়েছে ৪৪ শতাংশ। মিন্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক এক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের ৭৬ শতাংশ মানুষ এখনও মুদি দোকানে গিয়ে জিনিস কিনতে, বাইরে খেতে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে নগদ অর্থ ব্যবহার করে। ‘লোকালসার্কেল’ নামক একটি সংগঠন এই সমীক্ষাটি চালিয়েছে। নোট বাতিলের পর থেকে প্রতি বছরই এই সংগঠন নগদ লেনদেন নিয়ে সমীক্ষা চালাচ্ছে।

সমীক্ষাটি দেশের ৩৪২টি জেলার ৩২ হাজার মানুষের ওপর চালানো হয়েছিল। সমীক্ষায় অংশ নেওয়া ৩২ হাজারের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ ছিলেন এবং ৩২ শতাংশ মহিলা। শহর এবং গ্রামে এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষা অনুযায়ী, সম্পত্তি কেনার সময় সবচেয়ে বেশি পরিমাণ নগদ খরচ করা হয়। তবে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে নগদ লেনদেনকারীর সংখ্যা গত বছরের তুলনায় এবছর প্রায় অর্ধেক হয়েছে। দেশের ২০ শতাংশ মানুষ এখন ইউপিআই ব্যবহার করেন। সেটা দেশের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক বড় ধাপ। তবে এখনও সিংভাগ মানুষ বাজারে গিয়ে ফল, সবজি কিনতে নগদ ব্যবহার করেন। খুচরো বিক্রেতারাও নগদ লেনদেনকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। কাজের লোকের মাইনে, সেলুন বা পার্লারে টাকা দেওয়ার ক্ষেত্রেও নগদের চল বেশি।

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু