বিষমদ রুখতে নয়া পদক্ষেপ, ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান রাজ্যে

বিষমদ রুখতে নয়া পদক্ষেপ রাজ্য আবগারি দফতরের। এবার সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান (Liquor Shop) খুলবে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষমদ রুখতে নয়া পদক্ষেপ রাজ্য আবগারি দফতরের। এবার সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে রাজ্য সরকার। ফ্রাঞ্চাইজি খুঁজতে ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশনের তরফে।

রাজ্যের আয় বাড়াতে সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে আবগারি দফতর। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে। নাম দেওয়া হচ্ছে বেভকো-রিটেল শপ। আবগারি দফতর সূত্রের খবর, প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং জেলায় এই  শপ খোলা হবে। ইতিমধ্যে এই এলাকাগুলিতে সমীক্ষা করে স্থান নির্বাচন করা হয়েছে। দোকানগুলিতে ভারতীয় মদ ও ভারতে তৈরি ফরেন লিকার বা বিদেশী মদ মিলবে বলে জানানো হয়েছে। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে একটি মদের দোকান থেকে অন্য মদের দোকানের দূরত্ব অনেকটা। কোচবিহার জেলায় এই দূরত্ব ১১ কিলোমিটার। আর সেই সুযোগে অনেকে বেআইনিভাবে মদ বিক্রি করে এই সব এলাকায়। সেই কারণে এই সব অঞ্চলে রাজ্য সরকারের নিজস্ব কোম্পানি বেভারেজ কর্পোরেশনকে সামনে রেখে মদের দোকান খুলতে চায় রাজ্য। রাজ্যের আবগারি দফতরের এই সিদ্ধান্তের ফলে বিষমদ নিয়ন্ত্রণ করা যাব।  তেমনই নিয়ন্ত্রণ করা যাবে বেআইনি মদও। যার ফলে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।

জানা গিয়েছে, যে পুর নিগম বা কর্পোরেশন এলাকায় মদের দোকান রয়েছে তার এক কিলোমিটারের মধ্যে কোনও দোকানের অনুমোদন দেওয়া যাবে না। আবার পুরসভা বা নোটিফায়েড এলাকায় দু’ কিলোমিটারের মধ্যে দোকানের অনুমোদন দেওয়া হবে না।  গ্রাম পঞ্চয়েত এলাকায় তিন কিলোমিটারের মধ্যে মদের দোকান থাকলে সেখানেও দেওয়া হবে না অনুমোদন। আলিপুরদুয়ারে ৩১ টি এলাকায় ফ্রাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মদের দোকানের লাইসেন্স রয়েছে এমন ব্যক্তিরা পাবে না অনুমোদন। সর্বাধিক তিনটি এলাকায়  সরকার অনুমোদিত দোকানের জন্য একজন ব্যক্তি আবেদন জানাতে পারবেন। যারা অনুমোদন পাবে, সরকারি আইন মেনে সেই দোকানগুলিতে কর্মচারী নিয়োগ ও বেতন কাঠামো করতে হবে। জেলা আবগারি দফতরের তরফে তাদের ছবি সহ পরিচয় পত্র দেওয়া হবে।

ফ্রাঞ্চাইজি পেতে কী করতে হবে? আবগারি দফতর সূত্রে খবর, এই ফ্রাঞ্চাইজির জন্য দোকান কেমন হবে তা ঠিক করে দেবে বেভকো। নূন্যতম একশো বর্গফুটের দোকান হতে হবে। ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে সরকারকে এককালীন এক লাখ টাকা দিতে হবে। পুরসভা বা নোটিফায়েড এলাকায় ফ্রাঞ্চাইজির জন্য দিতে হবে দেড় লাখ টাকা। পুরনিগম এলাকায় চার লাখ টাকা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের