গরু পাচার কাণ্ডে এবার ৩৭ জন বিডিওকে তলব ইডির

Share:

সুব্রত রায়:এবার গরু পাচার কাণ্ডে একে একে মোট ৩৭ জন বিডিওর জিজ্ঞাসাবাদ এর জন্য ডাক পরল। এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ED)পক্ষ থেকে ইতিমধ্যে মোট ৩৭ জন ব্লক আধিকারিকদের নামে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক(MLA) তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ সিংহ রায়(Avijit Singha Roy) ওরফে রানা সিংহ রায়কে নোটিশ পাঠানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রানা সিংহ রায় অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ ছিলেন। গরু পাচার কান্ডের তদন্তে নেমে ইডি বেআইনি টাকার লেনদেন কিভাবে হয়েছে তার যোগ সূত্র খুঁজে পেতেই বীরভূম জেলার বিভিন্ন ব্লকে এবং আরো বেশ কিছু জেলার দায়িত্বে থাকা বিডিওদের(BDO) এবার একের পর এক জেরার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় রয়েছেন মোট ৩৭ জন ব্লক আধিকারিক। আর তাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলার লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রানা সিংহ রায়। এদের প্রত্যেককে অতি দ্রুত ইডি দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে গরু পাচারকান্ডের তথ্য অনুসন্ধানে বিডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।

লিখিতভাবে নোটিশ পাঠানোর পাশাপাশি এদের ইমেইলেও ইডি দপ্তর থেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিশ(Notice)। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে বেআইনি টাকার লেনদেনের অনুসন্ধানে উঠে এসেছে লটারির টিকিট যোগ।আর সেখান থেকেই জানা গিয়েছে, একবার নয় একাধিকবার লটারি(Lottery) টিকিটের পুরস্কারের টাকা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে এবং ওই পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কালো টাকাকে সাদা করা হয়েছে এই লটারির টিকিটের মাধ্যমে এবং এতে বেশ কিছু পুলিশ আধিকারিক ও অফিসাররা রয়েছেন বলে ইডি দফতর জানতে পারে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের