জল নেওয়ার ‘অপরাধে’ রাজস্থানে দলিত প্রৌঢ়কে পিটিয়ে খুন

রাজস্থানে দলিত হত্যা। গ্রামের কল থেকে জল নেওয়ার ‘অপরাধে’  প্রথমে এক প্রৌঢ়কে মারধর করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি রাজস্থান : রাজস্থানে দলিত হত্যা। গ্রামের কল থেকে জল নেওয়ার ‘অপরাধে’  প্রথমে এক প্রৌঢ়কে মারধর করা হয়। তারপর আহত ওই প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। রাজস্থানের সুরসাগরের এই ঘটনায় উত্তপ্ত হয় এলাকা। স্থানীয় দলিত সম্প্রদায়ের মানুষ এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই ঘটনায় এখনও অবধি তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম কিষাণলাল ভিল। সুরসাগরের ভামিয়াজি কী ঘাঁটির বাসিন্দা তিনি। সোমবার রাতে গ্রামের টিউবওয়েল থেকে জল নিতে যান বছ ৪৬-এর কিষাণ ভিল। কেন তিনি কল থেকে জল নিচ্ছেন সেই প্রশ্ন তুলে গ্রামের শাকিল, নাসির ও বাবলু প্রৌঢ়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে মৃত্যু হয় তাঁর। কিষাণলালের পরিবারের অভিযোগ, গুরুতর আহত প্রৌঢ়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে গেলে বাধা দেয় অভিযুক্তরা। এর ফলে অতিরিক্তি রক্তক্ষরণ তাঁর মৃত্যু হয় তাঁর। মৃতের ভাই অশোক জানান, গ্রামে তাঁদের মতো দলিত সম্প্রদায়ের মানুষের দিনের বেলা কলে থেকে জল নেওয়ার অনুমতি নেই। তাঁরা রাতের বেলা জল নেন। সেই মতো রাতেই জল নিতে গিয়েছিলেন দাদা। তার পরও তাঁকে মারধর করা হয়েছে। এমনকী তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। পরে অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত কিষানলালকে। কিন্তু ততক্ষণে সব শেষ।

সুরসাগর থানার পুলিশ কর্তা গৌতম দোতাসারা বলেন, ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানান মৃতের পরিবার ও স্থানীয় দলিত সম্প্রদায়ের মানুষেরা। এইসঙ্গে পরিবারটিকে আর্থিক সাহায্য ও পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে বলে দাবি ওঠে। অন্যথায় মৃতের শেষকৃত্য করা হবে না বলে হুমকি দেওয়া হয়। পরে পুলিশের তরফে মৌখিক আশ্বাসের পরে বিক্ষোভ উঠে যায়। ইতিমধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারকে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই