হাতের বদলে পা দিয়ে ভোট দিয়ে দায়িত্ব পালন গুজরাতি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে তৃতীয় দফা ভোটগ্রহণ। আর  তখনই দেখা গেল একদম অন্য চিত্র। ভোট চলাকালীন গুজরাতের নাদিয়াদ জেলার এক ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন বিশেষভাবে সক্ষম এক যুবক। দুটো হাতই নেই তাঁর। এক পায়ের চারটে আঙুলও নেই।  হাত নেই তো কি হয়েছে! পায়ের সাহায্যে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অঙ্কিত সোনি।

ভোট দেওয়ার পর অঙ্কিত সাংবাদিকদের বলেন, ‘২০ বছর আগে বৈদ্যুতিক শকে আমি দুহাত হারিয়েছি। শিক্ষক এবং গুরুর আশীর্বাদে আমি স্নাতক এবং এমবিএ পাশ করেছি। আমি প্রতিদিন পা দিয়েই সব কাজ করি। তাই প্রতিবছর আমি পা দিয়ে ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। আমি অন্যান্য ভোটারদের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে এসে ভোট দিন।‘

উল্লেখ্য মঙ্গলবার দেশের ১০ টি আসন এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ । মঙ্গলবার দুপুর ৩ টে পর্যন্ত গুজরাটে ভোট পড়েছেন ৪৭.০৩ % । রাজ্যের ২৫টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। গান্ধিনগর থেকে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। গুজরাতে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন অমিত শাহ, রাজকোট থেকে পুরুষোত্তম রুপালা, পোরবন্দর থেকে মনসুখ মাণ্ডব্য, নবসারির সিআর পাতিল এবং ভারুচ থেকে মনসুখভাই ভাসাভা।

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল