২৬ হাজারের চাকরি বাতিলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : এখনই ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যেতে পারবে। আগামী ১৬ জুলাই এই মামলার শুনানি হবে।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের যদি বিভাজন করা যায়, তাহলে ২০১৬ সালের পুরো এসএসসির প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যেতে পারবে ও তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে পারবে। একইসঙ্গে হাইকোর্ট যে চাকরিহারাদের ১২ শতাংশ হারে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল তার ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার ওপরও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

এদিন স্কুল সার্ভিস কমিশনকে প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, কেন স্কুল সার্ভিস কমিশন ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি। নাইসাকে বরাত দেওয়ার ক্ষেত্রে কেন যথাযথভাবে টেন্ডার ডাকা হয়নি। তথ্য সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ এসএসসির। কিন্তু এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি। এদিন এসএসসির আইনজীবী আদালতকে জানায়, সিবিআইয়ের তথ্যের ওপর ভিত্তি করে যোগ্য ও অযোগ্যের আলাদা তালিকা তৈরি করা সম্ভব। প্রধান বিচারপতি এদিন জানিয়েছেন, সিবিআই যদি নিজেই জানায় ৮ হাজার ৩২৪ জনকে বেআইনি নিয়োগ করা হয়েছে, তাহলে গোটা প্যানেল কেন বাতিলের কথা বলছেন। পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব। তার আগে নিঃশর্ত স্থগিতাদেশ দিতে আমরা রাজি নই।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?