নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি চক্রবর্তী

জানা গিয়েছে, বাংলা নয়, হিন্দি ওয়েবসিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিমি অভিনয় করতে চলেছেন। যেটির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও বর্তমানে টলিউডের একজন দাপুটে অভিনেত্রী হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও ছোট পর্দায় বেশিদিন রাজত্ব করতে হয় নি, তাঁর সুন্দর ব্যক্তিত্ব এবং অসাধারণ অভিনয়ের দক্ষতা সহজেই তাঁকে পথ খুলে দেয় নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার। যাই হোক, এখন তিনি অভিনেত্রীর পাশাপাশি একজন দাপুটে রাজনীতি ব্যক্তিত্বও বটে। বলা চলে, তিনি হলেন লক্ষী, যে কাজেই হাত দেন তাতেই মেলে সাফল্য।

একদিকে শ্যুটিং একদিকে রাজনীতি, দুটোই একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী। ২০২২ সালে তাঁর অভিনীত ‘মিনি’ ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে, তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘খেলা যখন’, যেটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। তবে এখানেই শেষ নয়, খুব শীঘ্রই তিনি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তবে কী বিয়ে সারছেন নায়িকা, নাকি কেরিয়ারের প্রসার বৃদ্ধি ঘটছে তাঁর। নাকি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন মিমি চক্রবর্তী?

না আপাতত এইসব কিছুই নয়। গুঞ্জন, খুব শীঘ্রই বলিউডের একটি প্রজেক্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিমিকে দেখা যেতে চলেছে। যদিও ২০২২-এর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিমিকে দেখতে পেয়েই শুরু হয়েছিল জল্পনা। জানা গিয়েছে, বাংলা নয়, হিন্দি ওয়েবসিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিমি অভিনয় করতে চলেছেন। যেটির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি। থাকবেন বলিউডের অভিনেত্রী অদিতি সিং হায়দারিও। যদিও কিছুই জানায় নি এই বিষয়ে, আপাতত তিনি শিলমোহর দিয়ে জানালেন যে, সত্যি হিন্দি ওটিটিতে পা রাখতে চলেছেন তিনি। তবে প্রসেনজিৎ-এর সঙ্গে কিনা তা জানায় নি তিনি। তবে শুধু মিমি নন, শোনা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও। যদিও বলিউডের সঙ্গে বহুবছর ধরেই নিবিড় যোগাযোগ ঋতুপর্ণার।

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য