Loading live market data...
Loading active stocks...
Connecting...

মরু শহরে চলছে বিশ্বকাপ, রাজ্য সক্রিয় বেটিং চক্র! গ্রেফতার ৪

বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকার একটি বাড়িতেই রমরমিয়ে চলছিল বেটিং চক্র। এক্ষেত্রেও স্মার্ট ফোনের মাধ্যমেই চলছিল ব্যবসা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় সক্রিয় বেটিং চক্র। আরবের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ, আর সেই কারণেই শহর কলকাতায় রমরমিয়ে চলছে বেটিং। সেই ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন চার ব্যক্তি। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার কাছে খবর আসে বেনিয়াপুকুর এলাকায় চলছে বেটিং চক্র। সেখানে গিয়েই পুলিশ গ্রেফতার করে চার ব্যক্তিকে। বেনিয়াপুকুর এলাকার একটি গেস্ট হাউজের ১০৫ নম্বর রুম থেকেই গ্রেফতার করা হয় তাকে। অভিযোগ, স্কটল্যান্ড বনাম নামিবিয়ার ম্যাচ চলাকালীন স্মার্টফোন ব্যবহার করেই বেটিং করছিল সকলে। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে।

নগদ টাকা না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রসিদ। যাতেই সমস্ত তথ্য লেখা ছিল। ধৃত ব্যক্তিকে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারা সংযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে টি-২০ বিশ্বকাপে বেটিং করা নিয়ে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বর্ধমান পুলিশ গ্রেফতার করেছে তিন ব্যক্তিকে। বর্ধমান থেকে বেটিং চক্রে যুক্ত থাকার জন্য গ্রেফতার হয়েছেন তিন ব্যক্তি। ধৃতদের কাছ থেকে মিলেছে প্রায় দেড় লাখ টাকা। এছাড়াও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাদের হেফাজত থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকেই মোবাইল ব্যবহার করেই বেটিং করত।

বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকার একটি বাড়িতেই রমরমিয়ে চলছিল বেটিং চক্র। এক্ষেত্রেও স্মার্ট ফোনের মাধ্যমেই চলছিল ব্যবসা। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, ‘বুধবার সন্ধ্যেবেলা একটি রেইড চালানো হয়েছে। প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জুয়া খেলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের কোর্টে তোলা হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই জুয়া খেলা চলত। ধৃতদের কাছে কিছু ফোন পাওয়া গিয়েছে। কিছু লিড আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে না। কিছু তথ্য আমরা পেয়ে গিয়েছি। ঘটনায় আর কে বা কারা জড়িত আছে, আমরা তা জানার চেষ্টা করছি।’

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?