Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝগড়া করলে দলে জায়গা নেই , কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদিয়া জেলার বিধায়করা নিজেদের মধ্যে কোন ঝগড়া করবেন না । ইগো থাকলে বাড়িতে বসে যান । কাজ করার দরকার নেই ।পার্টিতে ঝগড়া করলে আমি তাদের স্থান দেবো না। মনে রাখবেন সিম্বল না থাকলে আমরা big 0 । নদিয়া জেলায়(Nadia District) তিন দিনের সফরে গিয়ে কৃষ্ণনগরের জনসভা থেকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এর ।  বেশ কিছুদিন থেকেই নদিয়ায় গোষ্ঠী কোন্দল চলছিল ।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর সাফ কথা দলের মধ্যে গোষ্ঠী মন্ডল কোনভাবেই বরদাস্ত করা হবে না ।যে ঝগড়া করবেন তার সাথে তিনি সম্পর্ক রাখবেন না। বিধায়করা আশা করি আর ঝগড়া করবেন না । এই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর যিনি ঝগড়া করবেন দলে তার স্থান নেই। কে বড় আমি না মানুষ !মনে রাখবেন সিম্বল না থাকলে আপনি আমি সকলে জিরো। এদিন তৃণমূল সুপ্রিমো আরো বলেন ,ঝগড়া করলে ব্রেন খারাপ হয়ে যায়। মাথার সেল গুলি কাজ করে না। যার ইগো আছে তিনি বাড়িতে বসে যান। কলকাতায়(Kolkata) কার সঙ্গে যোগাযোগ আছে দেখার দরকার নেই।

তৃণমূল সুপ্রিমোর আশ্বাস তিনি নিজে কো-অভিনেশন কমিটি তৈরি করে দিচ্ছেন। মহুয়া, উজ্জ্বল, নন্দ ও জেলা সভাধিপতিদের নিয়ে তিনি কমিটি গড়ে দিচ্ছেন। নতুন পুরনো মিলিয়ে পরিবার হবে। এই পরিবার কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নদিয়া জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে বারবার বিরোধীরা হাতিয়ার করেছেন সেই ইস্যু। এবার সেই জেলাতে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election)আগে গোষ্ঠী কোন্দল ঠেকাতে ও সংগঠন মজবুত করতে দাওয়াই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত