দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনের পার্টিতে চুটিয়ে নাচ কমল হাসানের

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ভারতীয় চলচিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা কমল হাসান (Kamal Hasan)। তবে শুধু মাত্র অভিনেতা হিসেবেই নয় দীর্ঘ কেরিয়ারে পরিচালক, গায়ক ও সঞ্চালক হিসেবেও বিনোদন জগতে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন এই অভিনেতা। তিনি কমল হাসান। পরবর্তীকালে রাজনিতিক হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন কমল হাসান। সদ্য নিজের ৬৮তম জন্মদিন (Birthday party) পালন করলেন অভিনেতা। চেন্নাইতে নিজের বাড়িতে আত্মীয় বন্ধু ও পরিবারের মানুষদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন অভিনেতা। কমল হাসানের জন্মদিন পালনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ফ্যান পেজগুলি থেকে কমল হাসানের জন্মদিন পালনের এই ভিডিও পোস্ট করা হয়। ভাইরাল হওয়া এই ভিডিওতে অভিনেতাকে তাঁর জন্মদিনের পার্টিতে আসা আত্মীয় বন্ধু কাছের মানুষদের সঙ্গে মন খুলে নাচতে (Dance) দেখা গিয়েছে।

পাশপাশি জন্মদিনে অনুরাগীদেরও বিশেষ উপহার দিয়েছেন কমল হাসান। দীর্ঘ ৩৫ বছর পর দক্ষিণের খ্যাতনামা পরিচালক মনিরত্নমের সঙ্গে আবার ছবি করতে চলেছেন বলে জানিয়েছেন অভিনেতা, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আসন্ন ছবির টিসার পোস্ট করে কমল হাসান লিখেছেন “আমরা আবার আসছি”। পরে একটি বৈদুতিন সংবাদমাধ্যমকে ছবিটির প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমি প্রকল্পটি নিয়ে খুবই উত্তেজিত”। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। উল্লেখ্য এর আগে ১৯৮৭ সালে মণি রত্নম-পরিচালিত “নায়কান” ছবিতে একজন বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করেন কমল।

প্রসঙ্গত এই বছরের শুরুর দিকে, চেন্নাইতে মণি রত্নম পরিচালিত ম্যাগনাম ওপাস পনিয়িন সেলভান ছবির ট্রেলার এবং গান লঞ্চের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কমল হাসান। শুধু তাই নয় চলচ্চিত্রটির শুরুতে কণ্ঠও দিয়েছিলেন তিনি। তাকে পরবর্তীতে ভারতীয় ২তে দেখা যাবে। কমল হাসান ছাড়াও এই৮ ছবিতে অভিনয় করছেন কাজল আগরওয়াল, সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং, প্রিয়া ভাবানি শঙ্কর, ববি সিমহা, গুরু সোমসুন্দরাম এবং সামুথিরাকানি।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ